নিউজ

প্রতিটি ঘরে স্মার্ট মিটার লাগানোর প্রস্তাব বাজেটে

শনিবার বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন স্মার্ট প্রিপেড মিটার লাগানোর কথা বলেছেন। তিনি প্রস্তাব দিয়েছেন আগামী তিন বছরের মধ্যে স্মার্ট মিটার লাগাতে হবে প্রত্যেক গ্রাহকের ঘরে। এর ফলে প্রথাগত মিটার বদলে পছন্দসই বিদ্যুৎ সরবরাহ সংস্থা বেছে নেওয়ার সুযোগ পাবে গ্রাহকরা।দেশের অধিকাংশ বিদ্যুৎ সংস্থা আর্থিক সংকটে জর্জরিত থাকায় স্মার্ট মিটার লাগানোর প্রস্তাব দেওয়া হয়, তবে সেই সব আর্থিক ঋণে জর্জরিত সংস্থার সাহায্যে কোনো প্রস্তাব পেশ করা হয়নি।

বাজেটে আরোও জানানো হয় যেসব শহরে এক কোটি মানুষের বসবাস সেখানে বায়ুদূষণ প্রতিহত করতে পুরনো তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করা হবে এবং ঐ সমস্ত জমি বিকল্প প্রয়োজনে ব্যবহৃত হবে। রেল লাইনের ধারে বড় সৌরবিদ্যুৎ প্রকল্প তৈরীর কথাও বলা হয়েছে বাজেটে।

আরও পড়ুন : করোনা ভাইরাসে আক্রান্ত, চীনের উহান থেকে দেশে ফেরানো হল ৩২৪ জন ভারতীয়কে

রাজ্যের কর্তারা এই প্রস্তাবকে ইতিবাচক সিদ্ধান্ত বলে জানাচ্ছেন। তাপবিদ্যুৎ কেন্দ্রের জমি বিকল্প প্রয়োজনে ব্যবহৃত করার খাতে ৪৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে এবং আগামী ২০২০-২১ অর্থবর্ষে বিদ্যুৎ সহ অচিরাচরিত শক্তির ক্ষেত্রে ২২০০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছে নির্মলা সীতারমন।

তবে স্মার্ট মিটার লাগালে কিছু সমস্যাও দেখা যাবে, যেমন যারা মিটার দেখা , বিল তৈরীর কাজে নিযুক্ত তাদের কাজের অনিশ্চয়তা দেখা দিতে পারে। এছাড়াও স্মার্ট মিটার লাগাতে বিপুল অর্থ ব্যয় হবে বন্টন সংস্থাগুলির। বিশেষজ্ঞরা মনে করছেন একটি অঞ্চলে গ্রাহকদের পছন্দসই সংস্থা বেছে নেওয়ার ব্যবস্থা চালু করতেও সৃষ্টি হতে পারে অনেক জটিলতা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026