রাজ্য

রাজ্যে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৩৪ জনের, আক্রান্তের সংখ্যা ৭৭১৩ জন

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতবর্ষের বুকে। প্রায় প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে দেশের দৈনিক সংক্রমণ। করোনা পরিসংখ্যানের গগনচুম্বী গ্রাফ দেখে রীতিমতো উদ্বেগে রয়েছে গোটা দেশবাসী। এরই মাঝে চলতি সপ্তাহে গতকাল সর্বকালের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে দৈনিক সংক্রমনের সংখ্যা। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ ২ লাখ ৩৪ হাজার ছাড়িয়েছে। তবে দেশের পাশাপাশি করোনা সংক্রমনের ভ্রুকুটি দেখা যাচ্ছে রাজ্যেও। আসলে নির্বাচনী প্রচারে সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে মানুষের মেলামেশা আরো উদ্বেগে ফেলছে রাজ্যবাসীকে। আগামীদিনে যে বাংলাতে করোনা ভয়াবহ আকারে নেবে তা বলার অপেক্ষা রাখে না।

রাজ্য স্বাস্থ্য দপ্তর অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনার কবলে পড়েছে ৭৭১৩ জন। এই সংখ্যার মধ্যে সিংহভাগ কলকাতা জেলার। কলকাতায় একদিনে আক্রান্তের সংখ্যা ১৯৯৮ জন। সংক্রমনের নিরিখে দ্বিতীয় স্থানে আছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে প্রায় আক্রান্ত হয়েছে ১৬৩৯ জন। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়াতে আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪৯১ জন ও ৪৩২ জন। অন্যদিকে করোনা আবহে সংক্রমণ বাড়ছে পাহাড়ে। একদিনে ১৪১ জনের করণা হয়েছে উত্তরবঙ্গে। বর্তমানে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৫১ হাজার ৫০৮ জন।

দৈনিক সংক্রমণের পাশাপাশি রাজ্যে মৃত্যুর সংখ্যা উদ্বেগে ফেলেছে স্বাস্থ্য দপ্তরকে। এক ধাক্কায় অনেকটা করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসা পরিষেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলি। সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে একধাক্কায় গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৪ জনের। এমনকি এই ভোট আবহে মৃত্যু হয়েছে দুই বিধানসভা প্রার্থীরও। প্রসঙ্গত উল্লেখ্য, বাংলা এখন অব্দি মোট ১০ হাজার ৫৪০ জনের মৃত্যু হয়েছে করোনায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026