সকালে প্রতীকী কুম্ভ মেলার আর্জি জারি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তার কিছুক্ষণ এর মাথায় স্বামী অবদেশানন্দ গিরি ঘোষণা করলেন এবারের জন্য জুনা আখড়া করোনা পরিস্থিতির কারণে কুম্ভ মেলা বন্ধ করতে চলেছে। বিলম্বিত বোধোদয় হলেও এই পরিস্থিতিতে কুম্ভ মেলা আয়োজন করা কিন্তু একেবারেই সম্ভব না। হুরমুড়িয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর এই পরিস্থিতিতে এই ধরনের মেলা আয়োজন করা হলে পরিস্থিতি আরও খারাপ হবে বৈকি।
গত কয়েক সপ্তাহে বহু পুণ্যার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আদতে কোনরকম সামাজিক দূরত্ব, করোনাভাইরাস এর বিধি নিষেধ মেনে কাজ করা হচ্ছিল না কুম্ভ মেলায়। তাই উত্তরাখণ্ড এবং কেন্দ্রীয় সরকারকে একের পর এক বিতর্কে সম্মুখীন হতে হয়। এ বিতর্কের ফলেই শনিবার সকালে স্বামী অবদেশানন্দের সঙ্গে ফোনে কথা পকথন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা যাচ্ছে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ন্যাসীদের স্বাস্থ্যের ব্যাপারে খোঁজখবর নিয়েছেন।
প্রধানমন্ত্রী মোদী বলেছেন সমস্ত সন্ন্যাসী সরকারের সঙ্গে সহযোগিতা করেছেন করোনাভাইরাস এর বাড়বাড়ন্ত সত্বেও। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমি আর্জি জানিয়েছে যে দুটি শাহী স্নান হয়ে গিয়েছে এবং করোনা সংকটের জন্য কমপক্ষে প্রতীকী রাখা হোক। সংকটের বিরুদ্ধে লড়াইয়ে ক্ষেত্রে এটি শক্তি যোগাবে।” তারপরেই একটি টুইট বার্তায় স্বামী অব্দেশানন্দ বলেছেন, “করোনাভাইরাস এর বিরুদ্ধে ভারতীয়দের সুরক্ষা আমাদের অগ্রাধিকার। এইবারে সমস্ত দেবতার বিসর্জন দিয়ে দিয়েছি আমরা শুধুমাত্র করোনার জন্য। এবারের জন্য জুনা আখড়ায় কুম্ভ মেলা শেষ।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…