রাজ্য

“দিদির বিদায় হবে ধুমধাম করে”, অন্যসুরে মমতাকে কটাক্ষ শাহের

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের পঞ্চম দফার নির্বাচন সম্পন্ন হলো আজ। বাকি আর তিন দফা নির্বাচন। কিন্তু এর মাঝেও তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব অব্যাহত রয়েছে। আজকের জনসভায় উপস্থিত থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটু অন্য সুরে আক্রমণে হানলেন। তিনি সেই সাথে আজ বাংলায় বিজেপি জিতলে তার কাজের খতিয়ান ও তৃণমূলের কাজের একাধিক ইস্যু নিয়ে কটাক্ষ করেছেন। এছাড়াও কিছুদিন আগে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বাংলা সফর নিয়ে কটাক্ষ করেছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বিদ্রূপের সুরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বড় নেত্রী। দিদি ১০ বছর ধরে বাংলায় মুখ্যমন্ত্রী রয়েছেন। আগামী ২ মে মমতা দিদির বিদায় ধুমধাম করে করতে হবে। কারণ মমতার বিদায় নিশ্চিত। বিজেপি একুশে বিধানসভা নির্বাচনে ২০০ টি বেশি আসন নিয়ে জিতবে।” এছাড়াও তিনি আজ নির্বাচনী প্রচারে মতুয়াদের নাগরিকত্ব ইস্যুকে তুলে ধরেছেন। তিনি বলেছেন, “বিজেপি ক্ষমতায় এলেই রাজ্যে সিএএ কার্যকর করা হবে। এটা কেউ আটকাতে পারবেনা। এছাড়া সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে। অনুপ্রবেশ দূরের কথা একটা পাখি হয়ে প্রান্তে আসতে পারবে না।” আসলে আগামী তিন দফা নির্বাচন বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের ভোটব্যাংকের ওপর নির্ভর করছে। তাই আজ মতুয়া প্রসঙ্গে কথা বলতে শোনা গেছে অমিত শাহকে।

এছাড়াও তিনি এদিন জনসভায় দাঁড়িয়ে মমতার পাশাপাশি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, ভোটার দেখ হয়ে যাওয়ার পর পর্যটক এর মত বাংলায় এসেছিলেন রাহুল বাবা। এছাড়াও বিজেপির ডিএনএ প্রসঙ্গ তুলে তিনি বলেছেন, “ইতালির সংস্কৃতি ভুললে বাংলার সংস্কৃতি বোঝা যাবে। আমাদের ডিএনএ দেখতে পাবেন। বিজেপির ডিএনএ মানে ডেভেলাপমেন্ট বিকাশ ও আত্মনির্ভর ভারত।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026