নিউজ

উত্তপ্ত রাজধানী, পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়ন ৩৫ কোম্পানি আধাসেনা, এক হাজার পুলিশকর্মী

দু’দিনের ভারত সফরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘নমস্তে ট্রাম্প’-এর আয়োজনের মাঝেই উত্তপ্ত রাজধানী। রাজধানীর রাজপথে এতটাই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে যার ফলে পুলিশ মোতায়েন করেও হিমসিম খাচ্ছে দিল্লির প্রশাসন। উত্তরপূর্ব দিল্লির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই ৩৫ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হয়েছে। উত্তপ্ত এলাকায় রুট-মার্চ চালাচ্ছে অন্তত ১ হাজার পুলিশকর্মী। এমন ভয়াবহ পরিস্থিতিতে মৃত্যু হয়েছে ১০ জনের এবং প্রায় ১৫০ জন পুলিশকর্মী আহত হয়েছেন।

দিল্লির এই পরিস্থিতি নিয়ে স্বভাবতই উদ্বিগ্ন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আইন শৃঙ্খলার যেহেতু তার হাতে নেই তাই পুলিশ মোতায়েন বা তিনি তার নির্দেশ কার্যে রূপান্তরিত করতে পারছেন। এদিন সকাল থেকেই তাকে দেখা গেছে বিভিন্ন উত্তপ্ত ও অশান্ত জায়গায় ছুটে যেতে। তবে তাকে পুলিশ এগিয়ে যেতে বাঁধা দেয়। বিক্ষোভকারীরা এতটাই হিংসাত্মক ছিল তাদের নিয়ন্ত্রণে আনতে যথারীতি হিমসিম খেতে হয়েছে দিল্লির পুলিশকে।

আরও পড়ুন : বৈঠক করেও কাজ হল না, দিল্লির সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ১৩

এমন অবস্থা নিয়ে অমিত শাহের সঙ্গে একপ্রস্থ বৈঠক করেন কেজরিওয়াল। অমিত শাহ নিজে আলাদা আলাদাভাবে নিজের দপ্তরের আধিকারিকদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন। এমন ভয়াবহ পরিস্থিতিতে দিল্লির পুলিশ কমিশনারকে অমিত শাহ নির্দেশ দিয়েছেন, সিনিয়র পুলিশ অফিসারদের বিশেষ সময়ে রাস্তায় নামাতে। কন্ট্রোল রুমেও নির্দেশ দেওয়া হয়েছে অভিজ্ঞ অফিসারদের নিয়োগ করতে, যাতে কোনওরকম গুজব সহজে ছড়িয়ে পড়তে না পারে সাধারন মানুষের মধ্যে। এত সাবধানতার পরেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নয়। যা অবস্থা তাতে যে কোনও সময় সেনা নামানোর সিদ্ধান্ত নিতে পারে স্বরাষ্ট্র মন্ত্রক। যা রাজধানী জন্য লজ্জার মুহূর্ত হতে পারে বলে দাবি করছে বিরোধীরা।

উত্তর-পূর্ব দিল্লিতে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে দিচ্ছে না বিক্ষোভকারীরা। কোনো মানুষ জখম হলে তাকে মোটর বা সাইকেলে করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। এমন অবস্থায় দিল্লির পুলিশকে সতর্ক করা হয়েছে, জরুরি অবস্থা মোকাবিলা করার জন্য।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026