মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের মাঝেই উত্তপ্ত হয়েছে দিল্লি। সিএএ বিরোধী ও সিএএ সমর্থকদের সংঘর্ষে আগুন জ্বলেছে রাজধানীর রাজপথে, চলেছে গুলিও। একজন পুলিশ কর্মী সহ মৃতের সংখ্যা ৭ বলে জানা গেছে। সরকার পক্ষের দাবি, ট্রাম্পের সফর থেকে নজর ঘোরাতেই দিল্লিতে পরিকল্পিত ভাবে দাঙ্গা ছড়াচ্ছে বিরোধীরা। অন্যদিকে, বিরোধীদের দাবি, বিজেপি ও আরএসএস-এর নেতৃত্বে বিশৃঙ্খলা ছড়াচ্ছে দিল্লিতে।
পাল্টা দোষারোপের এই আবহেই মুখ খুললেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। দিল্লির এই সংঘর্ষ নিয়ে মুখ খুলে ট্রাম্প জানান, ‘দিল্লির সংঘর্ষের বিষয়ে শুনেছি। এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়।’ তবে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে নাগরিকত্ব আইন নিয়ে কোন কথা হয়নি বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন : উত্তপ্ত রাজধানী, পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়ন ৩৫ কোম্পানি আধাসেনা, এক হাজার পুলিশকর্মী
একইসঙ্গে এদিন কাশ্মীর প্রসঙ্গেও মুখ খোলেন ট্রাম্প। বলেন, ‘ভারত ও পাকিস্তানের মাঝে কাঁটা হয়ে রয়েছে কাশ্মীর। সন্ত্রাসবাদ দমনে নরেন্দ্র মোদী যেভাবে কাজ কাজ করছেন তাতে বোঝা যায় কঠোর ভাবে কাশ্মীর সমস্যার সমাধান করবেন তিনি।’ তবে ভারত ও পাকিস্তানের মধ্যে সমস্যার সমাধানে সর্বদা প্রস্তুত তিনি, জানিয়েছেন ট্রাম্প। ‘ভারত ও পাকিস্তান দুজনেই আমার ভালো বন্ধু। দুই দেশ চাইলে আমি কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করতে প্রস্তুত রয়েছি।’ জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…