ব্যাপক ক্ষতি হচ্ছে রাজ্যের পরিবেশে। যত পরিমাণ তরল এবং কঠিন বর্জ্য তৈরি হচ্ছে রাজ্যে ততটা ঠিকমতো ব্যবস্থাপনা হচ্ছে না। এর জন্য দিনে দিনে বাংলার বুকে বাড়ছে পরিবেশ দূষণ। এমনটাই অভিযোগ এনেছে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল। অভিযোগের সাথে সাথে গ্রিন ট্রাইব্যুনাল, পশ্চিমবঙ্গ সরকারকে ৩৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। বিচারপতি আদর্শ কুমার গোয়েলের নেতৃত্বাধীন বেঞ্চ গত ১ সেপ্টেম্বর এমন রায় দিয়েছে।
জানা গিয়েছে, এনজিটি আইনের ১৫ নম্বর ধারায় পরিবেশ দূষণ রোধে এইরকম জরিমানার নির্দেশ উল্লেখ করা রয়েছে। আর তার ভিত্তিতেই সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হল। ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার বর্জ্য নিষ্কাশনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে না। সঠিকভাবে ব্যবস্থাপনা না হওয়ায় ব্যাপক ক্ষতি হচ্ছে পরিবেশের। আর তার জন্যই জরিমানা দিতে হচ্ছে রাজ্য সরকারকে।
এও জানা গিয়েছে, রাজ্য বাজেটে নগরায়ন ও পুর বিষয়ক কাজে ২০২২-২৩ অর্থবর্ষে ১২৮১৮.৯৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তা সত্ত্বেও লক্ষ লক্ষ বর্জ্য পদার্থের কোনো ব্যবস্থাপনা করা হয় না। এই বিপুল পরিমাণ বর্জ্য পদার্থ পরিবেশ দূষণ করছে এবং অপূরণীয় ক্ষতি করছে। আর তার জন্যই ক্ষতিপূরণ দিতে হচ্ছে রাজ্যকে। সময়ের মধ্যে ক্ষতিপূরণ দিতে না পারলে ভবিষ্যতে তার পরিমাণ আরো বাড়বে বলে জানা গিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…