নিউজ

খরচ মাত্র ৪৫ টাকা! কলকাতা থেকে দীঘা যাওয়ার জন্য চালু হল লোকাল ট্রেন, রইল সময়সূচী

করোনা সংক্রমণের দাপটের মাঝে ভারতীয় রেল তাদের একাধিক ট্রেন বাতিল করে দিয়েছিল। বন্ধ ছিল দূরপাল্লার ট্রেন থেকে শুরু করে কিছু লোকাল ট্রেনও। আর এই লোকাল ট্রেন ভারতের লাইফলাইন। এই ট্রেন বন্ধ হলে চরম ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে। কিন্তু বর্তমানে করোনা সংক্রমণের প্রভাব অনেকটাই কমেছে এই দেশে। পুনরায় চালু করা হচ্ছে রেল পরিষেবা। বন্ধ হওয়া বিভিন্ন দূরপাল্লার ট্রেন এবং লোকাল ট্রেন ফের চালু করা হচ্ছে ধাপে ধাপে। সমস্ত ট্রেন এখনই না চালু হলেও, ভারতীয় রেল পুরোদমে প্রচেষ্টা করছে পরিষেবা আবার আগের মত ফিরিয়ে দেওয়ার।

দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে যে বাংলার অন্যতম ভ্রমনস্থল দীঘা যাওয়ার লোকাল ট্রেন ফের ফিরিয়ে আনা হচ্ছে। গত ৩১ আগস্ট থেকেই শুরু হয়েছে দিঘাগামী লোকাল ট্রেন পরিষেবা। ফলে আনন্দের শেষ নেই বাঙালি পর্যটকদের। আপনাদের জানিয়ে রাখি, সপ্তাহের চার দিন অর্থাৎ সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার বেলা ২:২০ তে পাঁশকুড়া থেকে দীঘার উদ্দেশ্যে রওনা দেয় এই লোকাল ট্রেনগুলি। সরাসরি হয়তো শিয়ালদহ বা হাওড়া থেকে কোনো লোকাল ট্রেন নেই, তবে পাঁশকুড়া পৌঁছে সেখান থেকে দীঘা যাওয়া অত্যন্ত সহজ রুট।

জানা গিয়েছে দীঘা পৌঁছাতে ২.৫ ঘন্টা সময় নেবে এই লোকাল ট্রেনগুলি। পাঁশকুড়া থেকে ২:২০ মিনিটে ছেড়ে ট্রেনটি বিকেল ৫ টায় দীঘা পৌঁছাবে। আবার বিকেল ৫:২৫ এর সময় ট্রেনটি দীঘা থেকে ছেড়ে ৭:৪৫ মিনিটে পাঁশকুড়া পৌঁছাবে। তবে আপনি মনে করছেন কলকাতা থেকে তাহলে দীঘা কি করে যাওয়া যাচ্ছে লোকাল ট্রেনে? আসলে দিঘা যাওয়ার জন্য অনেকেই বেছে নেন হাওড়া স্টেশনকে। কিন্তু এই স্টেশনের মাধ্যমে মাত্র একবার ট্রেন চেঞ্জ করলেই যে লোকাল ট্রেনে যাওয়া যায়, তা অনেকেই জানতেন না। কি করে যাবেন? জানতে প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।

হাওড়া থেকে আপনি অনেক ট্রেন পাবেন যেগুলি পাঁশকুড়া, খড়গপুর বা মেদিনীপুর যাচ্ছে। লোকাল ট্রেনে করে হাওড়া থেকে পাঁশকুড়া যেতে ভাড়া লাগে মাত্র ১৫ টাকা। এরপর পাঁশকুড়া থেকে লোকাল ট্রেনের দীঘা যেতে ভাড়া লাগবে ৩০ টাকা। আর এই হাওড়া থেকে দীঘা পৌঁছাতে মোট সময় লাগবে ৫ ঘন্টা। মাত্র ৪৫ টাকা খরচ করে আপনি কলকাতার যানজট থেকে দীঘার সমুদ্র সৈকতের মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন। তাহলে আর দেরি কি! সময় পেলেই লোকাল ট্রেনে করে পৌঁছে যান বাঙালির প্রিয় সমুদ্রসৈকত দিঘাতে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026