ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

মাত্র ৩ দিনে ১ লাখ টাকা করতে চান ১.৫ লাখ? আপনাকে সাহায্য করবে খোদ TATA গ্রুপ

টাটা গ্রুপের মাল্টিব্যগার শেয়ারের তালিকায় যুক্ত হলো আরো একটি নাম। এতদিন পর্যন্ত আপনারা যেখানে টাটা মাল্টি ব্যগার স্টক এর ব্যাপারে শুনতেন সেখানে নাম আসত TATA ELSXI এর। তবে এবার এই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি নতুন স্টকের নাম। এই স্টকটি হল টাটা টেলিসার্ভিসেস মহারাষ্ট্র লিমিটেড বা TTML। ২০২২ এর অন্যতম জনপ্রিয় মাল্টি ব্যাগার স্টক এটি। এত দূরে এসেও এখনো পর্যন্ত ফিকে হয়নি এই শেয়ারের মূল্য। তার সর্বশেষ প্রমাণ গত তিন দিনের পারফরম্যান্স। মাত্র তিন দিনের মধ্যেই বিনিয়োগকারীদের বিনিয়োগের উপরে দেড় গুণের বেশি রিটার্ন দিয়েছে এই সংস্থার শেয়ার।

যদি কোন ব্যক্তি মাত্র তিন দিন আগে এই শেয়ারে এক লক্ষ টাকা রাখেন তাহলে তার ১ লাখ টাকা এই মুহূর্তে বেড়ে গিয়ে দেড় লাখ টাকার বেশি হয়ে গিয়েছে। বর্তমানে ভারতীয় শেয়ার মার্কেটে জগতে টাটা কোম্পানির এই শেয়ার হয়ে উঠেছে সব থেকে ভালো বড় শেয়ার গুলির মধ্যে একটি। যারা পেনি স্টকে বিনিয়োগ করতে খুব একটা পছন্দ করেন না এবং সেই ধরনের স্টকের ঝুঁকি গ্রহণ করতে চান না, তাদের জন্য এই মাল্টি ব্যাগার স্টক হয়ে উঠেছে আদর্শ।

গত তিন দিনে TTML মোট ৫২ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। আদতে TTML টাটা টেলিসার্ভিসের একটি সহযোগী সংস্থা যেটি ভয়েস এবং ডেটা পরিষেবা দিয়ে থাকে। প্রতিষ্ঠানটি গ্রাহকের তালিকায় অনেক বড় বড় নাম রয়েছে। এই কারণেই TTML তাদের স্মার্ট ইন্টারনেটভিত্তিক পরিষেবা চালু করার দিকেও লক্ষ্যমাত্রা নিয়েছে। ইতিমধ্যেই টেলি সার্ভিসের জগতে একটি অন্যতম নাম হয়ে উঠেছে TTML। ফলে এই কোম্পানির স্টক যে বিনিয়োগকারীদের ধোকা দেবে না, সেটা বলাই বাহুল্য।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026