রাজ্য

মালদার গাজোলে CID হানা, মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হল কোটি কোটি টাকা

আবারো নতুন করে টাকার পাহাড় উদ্ধার হল বাংলায়। মালদার গাজলে এক মাছ ব্যবসায়ীর বাড়িতে সিআইডি হানায় উদ্ধার হল প্রায় কয়েক কোটি টাকার পাহাড়। মালদার গাজলের ঘাকশোলে মাছ ব্যবসায়ী জয় প্রকাশ সাহার বাড়িতে অভিযান চালিয়ে সিআইডি আধিকারিকরা উদ্ধার করলেন এই টাকার পাহাড়। সূত্রের খবর, এত পরিমাণ টাকা সেই বাড়ি থেকে উদ্ধার হয়েছে যে গোনার জন্য নিয়ে আসতে হয়েছে টাকা গোনার মেশিন পর্যন্ত।

এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ১ কোটি ৩০ লক্ষ টাকা উদ্ধার করেছে সিআইডি। এখনো চলছে টাকা গোনার কাজ। তাই টাকার অংক আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু কোথা থেকে এলো এত পরিমাণ টাকা? ইতিমধ্যেই এই নিয়ে তদন্ত শুরু করেছে সিআইডি। মনে করা হচ্ছে, নিষিদ্ধ কফ সিরাপ পাচারের সঙ্গে যুক্ত ছিলেন এই মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহা। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে টাকার হদিশ পাওয়ার পর চিটফান্ড কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন হালিশহর পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূল নেতা রাজু সাহানি। তাদের দুজনের কাছেই পাওয়া গিয়েছিল টাকার পাহাড়। আর এবারে মালদার গাজল।

এদিন সকালে ওই মাছ ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে সিআইডি প্রথমেই তাকে ধরে ধরে সাজানো রয়েছে ৫০০ এবং ২০০০ টাকার নোট। রবিবার সকালে এই ছবি দেখে কার্যত চক্ষু চড়ক গাছ হয়ে যায় সিআইডি আধিকারিকদের। কোথা থেকে এলো এত পরিমাণ টাকা? এই টাকা নেপথ্যে কি? তাহলে কি মাছ ব্যবসার আড়ালে মাদকের কারবার চালাতেন তিনি? রবিবার সকালে মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহার বাড়িতে হানা দিয়ে এরকমই প্রশ্ন উঠে আসে সিআইডি আধিকারিকদের মনে।

তবে পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডি সূত্রে দাবি, সম্প্রতি মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন ব্যবসায়ীর একজন আত্মীয়, দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা ওম গুপ্তা। তার সূত্র ধরেই এই মাছ ব্যবসায়ীর বাড়িতে পৌঁছেছে সিআইডি। যারা যাচ্ছে নিষিদ্ধ কফ সিরাপ ফেনসিডিল পাচারের সঙ্গে এই ব্যবসায়ীর যোগ ছিল। সেই পাচারের মাধ্যমেই এত বিশাল পরিমাণ সম্পত্তি তৈরি করতে পেরেছেন ওই মাছ ব্যবসায়ী।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026