খেলা

IND vs PAK: পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সমস্যায় ভারত, দল থেকে বাদ এই দুই তারকা খেলোয়াড়

এশিয়া কাপের সুপার-৪ এর দ্বিতীয় খেলায় আজ ২২ গজের মহারণে মুখোমুখি হতে চলেছে চিরশত্রু ভারত-পাকিস্তান। এই নিয়ে চলতি আসরে দ্বিতীয়বারের জন্য মুখোমুখি হতে চলেছে এই দুটি দল। বিষয়টি নিয়ে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। ইতিপূর্বে, গ্রুপ পর্যায়ে ভারতের কাছে ৫ উইকেটের পরাজিত হয়েছিল বাবর আজমরা। তাই পরাজয়ের গ্লানি দূর করতে অবশ্যই ভারতের উপর কড়া প্রহার করবে পাকিস্তান এমনটি মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তাছাড়া, ইতিপূর্বে যখনই ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে, তখনই ক্রিকেটের চরম উত্তেজনা উপভোগ করেছে ক্রিকেটপ্রেমীরা।

বিগত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় অর্জন করলেও আজ পাকিস্তানের বিরুদ্ধে লড়াইটা যথেষ্ট কঠিন হবে ভারতের জন্য, মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এমনটা মনে করার পেছনে অবশ্য একাধিক কারণ দেখিয়েছেন তারা। প্রথমত, ইনজুরিতে পড়ে ইতিমধ্যে দল ছাড়া হয়েছেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। বিগত ম্যাচে ভারতের জয়ের পেছনে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন তিনি। পাশাপাশি পেস বোলার আবেশ খান চোটের কারণে আজ দলের বাইরে থাকবেন। যদিও রবীন্দ্র জাদেজার অভাব পূরণ করতে ইতিমধ্যে অক্ষর প্যাটেল দলে যোগ দিয়েছেন। তবে পেস বোলিং বিকল্প নিঃসন্দেহে ভারতের জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।

তাছাড়া ব্যাট হাতে এশিয়া কাপের মেগা আসরে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন অধিনায়ক রোহিত শর্মা। তাছাড়া ওপেনিং ব্যাটসম্যান কে এল রাহুল রানের জন্য লড়াই করছেন। পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচের স্লো-পিচে বিরাট কোহলিকেও যথেষ্ট ভুগিয়েছিলেন পাকিস্তানের পেসাররা। সেক্ষেত্রে আজকের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জয় অর্জন করা যথেষ্ট কঠিন হবে ভারতের জন্য, এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আপনাদের জানিয়ে রাখি, এশিয়া কাপের গ্রুপ পর্যায়ে ভারতের কাছে ১৪৭ রানে অল-আউট হয়েছিল পাকিস্তান।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026