Pic Courtesy : India.com
বছর আটেক আগে ২০১২ সালের এক শীতের রাতে দিল্লিতে জনা চারেক ব্যক্তির দ্বারা ২৩ বছরের একটি যুবতীকে গনধর্ষন করা হয়। এরপর রাজপথে নেমে আসে সেই অপরাধের বিরুদ্ধে বিক্ষোভ। দেশ জুড়ে এই ঘটনার চরম নিন্দা করে দোষীদের ফাঁসির দাবিতে আন্দোলন জানায় সারা দেশবাসী।
চলতি বছরের সপ্তাহখানেকের মধ্যেই আদালতের তরফে নির্দেশ দেওয়া হয় আগামী ২২ জানুয়ারি ধর্ষনে অভিযুক্তদের ফাঁসি দেওয়া হবে। কিন্তু অভিযুক্তদের আইনজীবী গত বৃহস্পতিবার মামলা চলাকালীন সময়ে অভিযুক্তদের অনুরোধে তাদের ফাঁসির পরোয়ানা স্থগিত না করার জন্য আদালতের কাছে আর্জি জানান।
আরও পড়ুন : প্রজাতন্ত্র দিবসে হামলার ছক, পাঁচ জঙ্গিকে ধরল পুলিশ
আদালতে শুনানির পর আইনজীবীদের মধ্যে আলোচনার শেষে বিচারক এই উক্তিটি স্পষ্ট করেন যে, অভিযুক্তদের তাদের ফাঁসির পরোয়ানা স্থগিতের আবেদন জানানো এবং শাস্তির দিনের মধ্যে চোদ্দ দিনের ব্যবধান থাকতে হবে। এই গনধর্ষনের অন্যতম অভিযুক্ত মুকেশ সিং তার মৃত্যুর পরোয়ানা স্থগিত করার জন্য আদালতের তরফে আর্জি জানান। কিন্তু তার আবেদনকে খারিজ করে আদালত তাকে আগামী ২২ জানুয়ারি সকাল ৭ টায় আদালত ফাঁসির নির্দেশ দিয়েছে।
মুকেশ সিংয়ের আইনজীবী বৃন্দা গ্রোভার বিচারকের কাছে অনুরোধ করে তিহার জেলের আধিকারিকদের উদ্দেশ্যে বলেন, তারা অভিযুক্তের আবেদনকে খারিজ করে আবেদন প্রাপ্তির রিপোর্ট দেওয়ার জন্য আইন ভঙ্গ করছেন। ওই আইনজীবী দাবী করেন জেল কতৃপক্ষ তার আবেদনে সাড়া দেয়নি। যার ফলে তাকে অভিযুক্তদের মৃত্যুর পরোয়ানা স্থগিত করার জন্য আদালতে আর্জি জানাতে হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…