২০২০ সালের সেপ্টেম্বর মাসে পাকিস্তানের মাটিতে হওয়ার কথা ছিল এবারের এশিয়া কাপ। অনেকদিন পর অনেক বিতর্ক মূলক ঘটনার পর পাকিস্তানের মাটিতে আবার ক্রিকেট ফিরেছে। সেই জন্য বহুদেশীয় কোন টুর্নামেন্ট আয়োজনের আশায় বুক বেঁধেছিল পাকিস্তান। কিন্তু সেই আশায় জল ঢেলে দিল ভারত। পাকিস্তানের মাটিতে শেষ বারের এশিয়া কাপ আয়োজিত হয়েছিল ২০০৮ সালে।
চলতি বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় এবারের এশিয়া কাপের ম্যাচ গুলি টি-টোয়েন্টি ফরম্যাটে হবে। এক বিবৃতি জারি করে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে। “কোন পরিস্থিতিতেই ভারত পাকিস্তানের মাটিতে ক্রিকেট খেলতে যাবে না। দরকার হলে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেবে”। সেই মোতাবেক এশিয়া ক্রিকেট কাউন্সিল বা এসিসির কপালে চিন্তার ভাঁজ।
আরও পড়ুন : বোর্ডের চুক্তি থেকে বাদ মাহি, আর হয়তো দেখা যাবে না ভারতীয় ক্রিকেটে
এসিসি সূত্রে জানা যাচ্ছে ভারত যেহেতু পাকিস্তানের মাটিতে ক্রিকেট খেলতে যেতে রাজি নয় তাই টুর্নামেন্টটি অন্য কোন দেশে আয়োজন করা হবে। ফেব্রুয়ারি মাসে সেই দেশের নাম ঠিক করা হবে। এক্ষেত্রে দুবাই, শ্রীলঙ্কা ও বাংলাদেশের নাম উঠে আসছে। যদি দুবাইতে অনুষ্ঠিত হয় তাহলে পরপর দুবার সেখানে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে কারণ আগের বছর দুবাইতে এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল এবং ভারত সেটি জিতেছিল। প্রসঙ্গত ভারত আগের দুই এশিয়া কাপ পরপর জিতেছে। এবার জিততে পারলেই টানা তিনবার এশিয়া কাপ জেতার নজির গড়বে ভারত।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…