নিউজ

কাশ্মীরে তুষার ধস, তিন জওয়ান সহ পাঁচ স্থানীয় বাসিন্দার মৃত্যু

পরপর দুদিন তুষার ধসের ফলে এখনো পর্যন্ত কাশ্মীরে মৃতের সংখ্যা ৮ জন। গতকালের পর আবার মঙ্গলবার তুষার ধসে জম্মু-কাশ্মীরের ৩ সেনা জওয়ানের মৃত্যু হল। সেনাদলের ৫ জওয়ানের মধ্যে তিনজনের মৃত্যু হওয়ার পাশাপাশি একজন গুরুতর আহত হয়েছেন, একজনকে এখনো খুঁজে পাওয়া যায়নি, ঘটনাস্থলে তল্লাশি চলছে।

সেনাদলের ৫ জওয়ান মঙ্গলবার নিয়ন্ত্রণ রেখার কাছে কাশ্মীরের মাচিল সেক্টরে টহলদারির সময় হঠাৎই তুষারধসের নিচে চাপা পড়ে। ৫ জন জওয়ানের মধ্যে মৃত তিনজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। আহত জওয়ান স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।

আরও পড়ুন : দাম বাড়তে চলেছে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর, মাথায় হাত মধ্যবিত্তদের

গতকাল অর্থাৎ সোমবার রাতে গন্ডেরবাল জেলার গগনগির গ্রামে তুষারধসের নিচে চাপা পড়ে যাওয়া পাঁচ বাসিন্দার মৃতদেহ উদ্ধার করা হয়েছে আজ। সোমবার রাতে পাকদন্ডি পথ দিয়ে যাওয়ার সময় তুষারধসের কবলে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ বাসিন্দার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026