নিউজ

ফেব্রুয়ারিতেই মোদীর সাথে সাক্ষাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারিতেই ভারত সফরে আসবেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের সূত্র মারফত একথা জানানো হয়েছে। ফেব্রুয়ারির শেষেই হয়তো তিনি আসবেন ভারতে।

জানা গিয়েছে ২০২০ এর প্রজাতন্ত্র দিবসে বিশেষ অতিথি হিসেবে ট্রাম্পের উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু ওইসময় তিনি আসতে পারবেন না বলে জানানো হয় হোয়াইট হাউসের তরফ থেকে, তার বদলে ফেব্রুয়ারির শেষে মার্কিন প্রেসিডেন্ট আসতে বলে জানানো হয়েছে। জানা যাচ্ছে এই সপ্তাহেই মার্কিন নিরাপত্তা আধিকারিকরা ভারতে আসবে নিরাপত্তা ব্যবস্থা ক্ষতিয়ে দেখতে, তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে হোয়াইট হাউসের তরফে।

আরও পড়ুন : নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেরালা, প্রথম রাজ্য হিসেবে সিএএ নিয়ে চ্যালেঞ্জ কেন্দ্রকে

বিশেষজ্ঞদের মতে মার্কিন প্রেসিডেন্টের এই ভারত সফর আমেরিকায় আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে খুবই গুরুত্বপূর্ণ। আমেরিকা সম্প্রতি ইরানের ওপর ড্রোন হামলা চালিয়ে তাদের জেনারেল কাসেম সোলেমানিকে হত্যা করেছে, যারপরই মধ্যপ্রাচ্যের একাধিক দেশ আমেরিকার বিপক্ষে চলে গেছে, তাই সেদিক থেকেও ট্রাম্পের জন্য এই ভারত সফর খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সূত্র মারফত জানা যাচ্ছে, জানুয়ারির ৭ তারিখ মার্কিন প্রেসিডেন্ট এর সাথে ফোনে কথা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, সেখানেই প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টকে ভারতে আসার আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টকে ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে বিশেষ অতিথি হওয়ার আবেদন করেন। কিন্তু ওইসময় মার্কিন প্রেসিডেন্টের ভারতে আসা সম্ভব না বলে জানিয়ে দেওয়া হয় হোয়াইট হাউসের তরফে।

আরও পড়ুন : বিকল্প পদ্ধতিতে NPR-এর তথ্য সংগ্রহ কেন্দ্রের

অর্থনীতিবিদদের অনেকের মতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই ভারত সফরে দুই দেশের মধ্যে আটকে থাকা বাণিজ্য চুক্তির জট কাটতে পারে। গত বছর ভারতের ‘প্রেফারেনশিয়াল এক্সপোর্ট’ স্ট্যাটাস তুলে নেয় আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল ভারত তাদের বাজার মার্কিন পণ্যের জন্য পুরোপুরি ভাবে খুলছে না। ট্রাম্পের এই ভারত সফরে সেই স্ট্যাটাস ফিরিয়ে দেওয়া হবে বলেই মনে করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026