বুলবুলের ত্রাণ নিয়ে রাজনৈতিক ষড়যন্ত্রের আশঙ্কা করেছিল রাজ্য প্রশাসন। সোমবার বিধানসভায় দাঁড়িয়ে এই অভিযোগ তুলেছিলেন রাজ্যের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী। তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই জবাব দিল কেন্দ্র। কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হলো বুলবুলে ক্ষতিগ্রস্তদের ত্রাণ পৌঁছে দিতে ৪১৪.৯০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাংলার জন্য।
সংসদের শীতকালীন অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জে কিষাণ রেড্ডি জানান, ‘পশ্চিমবঙ্গে বুলবুলের কারনে ১১ জনের মৃত্যু হয়েছে, ক্ষতি হয়েছে ৩৫ লক্ষ মানুষের। এমনই রিপোর্ট পাঠিয়েছে রাজ্য প্রশাসন। সেই মোতাবেক কেন্দ্রের তরফে ত্রাণের জন্য ৪১৪.৯০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।’ তিনি আরও জানান, ওড়িশার ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৩৮ লক্ষ ৮ হাজার। সেখানকার জন্য ৫৫২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
কেন্দ্রের এই ঘোষণার পরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেন্দ্র যে টাকা পাঠিয়েছে তা আসলে ফণীর ক্ষতিপূরণ, বুলবুলের জন্য ১ টাকাও পাঠায়নি ওরা।’ বিজেপির তরফে তৃণমূলকে ত্রাণ নিয়ে রাজনীতি করার জন্য আক্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…