বিভিন্ন সময়ে তাঁকে নিয়ে জল্পনা ছড়িয়েছে। একটা সময় মনে হয়েছিল তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া যেন সময়ের অপেক্ষা মাত্র। তিনি রায়দিঘির তৃণমূল বিধায়ক অভিনেত্রী দেবশ্রী রায়, কিছুদিন আগে জানিয়েছিলেন কোথাও যাচ্ছেন না তিনি। তাঁর বিধানসভা এলাকায় আটকে থাকা ‘দিদিকে বলো’ কর্মসূচিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন তখনই।
এবার বিধানসভায় সরাসরি মুখ্যমন্ত্রীর কক্ষে গিয়ে দেখা করলেন প্রিয় দিদির। তৃণমূলের বিরুদ্ধে তাঁর সমস্ত অভিযোগ উগরে দিয়ে নিজেকে হালকা করলেন তিনি। তবে সমস্তটাই ঘটলো বন্ধ দরজার মধ্যে। রায়দিঘির বিধায়কের সঙ্গে মুখ্যমন্ত্রীর কী কথা হয়েছে, তাঁরা দুজন ছাড়া জানেননা কেউ।
মুখ্যমন্ত্রীর কক্ষ থেকে বেরিয়ে আসতেই সাংবাদিকরা দেবশ্রীকে ছেঁকে ধরলে আলোচনার বিষয়ে কিছু বলতে চাননি তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ‘দিদির সঙ্গে কী কথা হয়েছে সে বিষয়ে কিছু বলবো না।’ তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তৃণমূলের বিরুদ্ধে জমে ক্ষোভের যে প্রশমিত হয়েছে সে কথা সরাসরি স্বীকার করে নেন তিনি। বলেন, ‘দলের বিরুদ্ধে আমার যা অভিযোগ ছিল সবই জানিয়েছি দিদিকে।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…