নিউজ

খড়গপুরে জেতার কৃতিত্ব শহরবাসীর সাথে ভাগ করে নিতে সভা করবেন মুখ্যমন্ত্রী

সদ্য হওয়া রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিপুল ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস। এই তিন কেন্দ্রের মধ্যে আছে খড়গপুরও, যেখানে এবার প্রথমবার জিতলো তৃণমূল কংগ্রেস। আর সেই জন্যে খড়গপুর বাসীকে ধন্যবাদ দিতে ৯’ই ডিসেম্বর খড়গপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সভা করার পরিকল্পনা আছে তাঁর বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

তৃণমূল কংগ্রেসের শুরুর সময় থেকেই খড়গপুর এবং কালিয়াগঞ্জ এই দুটি বিধানসভা কেন্দ্রে কোনদিন জিততে পারেনি তৃণমূল কংগ্রেস। এমন্য গত লোকসভা ভোটেও এই দুই কেন্দ্রে বিজেপি প্রার্থীরা তৃণমূল প্রার্থীর থেকে প্রায় ৫০ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন। তাই সেই দুই বিধানসভা কেন্দ্রে জিতে তৃণমূল কংগ্রেস যে যথেষ্টই খুশি সেকথা এদিন জানাতে ভোলেননি মুখ্যমন্ত্রী।

ভোটের রেজাল্টের দিনও একথা বলেছিলেন তিনি। তিনি তখন বলেছিলেন, ‘তৃণমূলের ২১ বছরে কোনোদিন খড়গপুর, কালিয়াগঞ্জ পাইনি। আজ মানুষের রায়ে সে দুটোতেও তৃণমূল জিতলো।’

খড়গপুর বিধানসভা থেকে গত বিধানসভা ভোটে জিতেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। খড়গপুরকে কার্যত দিলীপ ঘোষের গড় বলা হয়। তাই সেখানে জিতে তৃণমূল যে যথেষ্টই খুশি, সেটাই মনে করছে রাজনৈতিক মহল। আর এই লড়াইয়ে জয়ী হওয়ার কৃতিত্ব তাই শহরবাসীর সাথে ভাগ করে নিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026