চেন্নাই : মঙ্গলবার সকালে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা ভারতের চন্দ্রযান-২-এর অবস্থান সংক্রান্ত একটি ছবি প্রকাশ করে। যা ১১ নভেম্বর লুনার রিকোগনাইজেন্স অরবিটর থেকে তোলা হয়েছে বলে জানিয়েছে তারা।
এই ছবি থেকেই বিক্রম ল্যান্ডারের অবস্থান চিহ্নিত করেন চেন্নাইয়ের ইঞ্জিনিয়ার শানমুগা সুব্রামানিয়াম। এই নিয়ে তাঁর অভিজ্ঞতার কথা শোনালেন তিনি। এদিন বলেন, ‘আমি টানা তিন-চার দিন ধরে নাসার প্রতিদিনের ছবিগুলোর সঙ্গে আগের ছবিগুলো মিলিয়ে দেখতাম। একসময় আমি শুধুমাত্র মাত্র একটা অস্পষ্ট পাতলা দাগ দেখতে পেয়েছিলাম।’ সেখান থেকেই বিক্রম ল্যান্ডারের অবস্থান চিহ্নিত করেন চেন্নাইয়ের বছর তেত্রিশের এই তথ্যপ্রযুক্তি কর্মী।
নিজের অভিজ্ঞতার কথা শোনাতে গিয়ে তিনি জানান, ‘ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো প্রেরিত চন্দ্রযান-২ চাঁদ সম্পর্কে মানুষের আগ্রহ বাড়িয়ে তুলেছে।’ ল্যান্ডার বিক্রমের অবতরণ সফল আরও মানুষের মধ্যে চাঁদ সম্পর্কে আগ্রহ বাড়ত বলেও জানান তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…