বিপুল পরিমাণে লোকসানের বোঝা কমাতে টেলিকম কোম্পানি গুলি তাদের ডাটা ও ফোন কলের খরচ বাড়িয়েছে। এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়া ইতিমধ্যেই তাদের নতুন ট্যারিফ ঘোষণা করে দিয়েছে, তাতে প্রায় ৪০-৪২% বেড়েছে খরচ। জিও এখনো নতুন প্ল্যান ঘোষণা করেনি তবে তাদের গ্রাহকদেরও যে মোবাইলের খরচ বাড়তে চলেছে তা জানানো হয়েছে কোম্পানির তরফে।
টেলিকম সংস্থা গুলির এই ট্যারিফ বাড়ানোর প্রতিবাদে সোমবার সংসদে সরব হলো কংগ্রেস। সোমবার কংগ্রেস সাংসদ প্রতাপ সিং বাজওয়া বলেন, টেলিকম সংস্থা গুলি ইংরেজদের মতো আচরণ করছে। তার মতে বর্তমান এই পরিস্থিতির জন্য বর্তমান কেন্দ্রীয় সরকারই দায়ী। বাজওয়া বলেছেন, ‘টেলিকম সংস্থাগুলি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো আচরণ করছে। যেভাবে মোবাইল ব্যবহারের খরচ বাড়ানো হলো তা তো দিনে দুপুরে ডাকাতি।’
তিনি আরও বলেন, সরকারের উচিত ওদের থামানো। বাজওয়া ছাড়াও কংগ্রেস নেতা কপিল সিব্বলও এই বিষয়ে সরব হয়েছেন। কপিল সিব্বল বলেছেন, ‘শুধুমাত্র সরকারের নীতিহীনতার জন্য আজ টেলিকম শিল্প ধুঁকছে। টেলিকম শিল্পের অবস্থা কেনো এতো খারাপ তার সদুত্তর সরকারকে দিতে হবে বলে দাবি করেন তিনি। প্রসঙ্গত টেলিকম কোম্পানী গুলোর এত খরচ বাড়ানোর ফলে ১০০ কোটি মানুষ সমস্যায় পড়বে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…