নিউজ

এটিএম জালিয়াতির হাত থেকে বাঁচতে বদলান এটিএম এর পিন

কলকাতা : যাদবপুরে এটিএম জালিয়াতির খপ্পরে পড়ে একের পর এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে উধাও হয়েছে টাকা। যাদবপুর থানায় গত দু’দিনে প্রায় ৩০ টির বেশি অভিযোগ জমা পড়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে যে, দিল্লির কয়েকটি এটিএম থেকে এই টাকা গুলো তোলা হয়েছে। এবার তদন্তে নেমে পুলিশের হাতে এলো নতুন তথ্য। পুলিশের বক্তব্য এটিএম জালিয়াতিতে এবার কোনো স্কিমিং বা অন্যকিছু করা হয়নি।

পুলিশের অনুমান, যে এটিএম গুলোর তথ্য ব্যাবহার করে টাকা তোলা হয়েছে, সেই এটিএম গুলোর তথ্য অনেক আগেই চুরি হয়েছিল। আর এরপরই লালবাজারের গোয়েন্দা বিভাগ থেকে বিভিন্ন ব্যাংকের গ্রাহকদের বলা হয়েছে তাদের এটিএমের পিন বদলে ফেলার জন্য। কারণ তারা যদি নিয়মিত এই পিন বদলাতে থাকেন তাহলে প্রতারকদের পক্ষে চুরি করা সম্ভব হবেনা। অর্থাৎ এটিএম কার্ডের তথ্য প্রতারকরা আগে চুরি করলেও তা কাজে লাগাতে পারবে না।

গতকাল বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিদের সাথে পুলিশের বৈঠক হয়, সেখানে ব্যাংকের প্রতিনিধিরা সেখানে জানান বর্তমানে কলকাতায় কোনো এটিএম কাউন্টারে স্কিমিং করা সম্ভব নয়। সমস্ত এটিএম মেশিন সেভাবেই লাগানো। তাই এভাবে যে প্রতারনা হয়নি তাতে নিশ্চিত পুলিশ। তাদের অনুমান আগে থেকেই এটিএমের তথ্য চুরি করে প্রতারণা করা হয়েছে। তাই লালবাজারের তরফে সকল গ্রাহকদের ঘনঘন পিন বদলানোর পরামর্শ দেওয়া হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026