ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

প্রতিদিন ৪১৭ টাকা করে জমালেই পাবেন ২.২৭ কোটি টাকা, জানুন কেন্দ্রের এই জ্যাকপট প্রকল্পের ব্যাপারে বিস্তারিত

পাবলিক প্রভিডেন্ট একাউন্ট প্রকল্পে সুরক্ষার পাশাপাশি আপনারা পেয়ে থাকেন দুর্দান্ত রিটার্ন। এদিকে এই প্রকল্পে সুদের হার নিয়ে মাথাব্যথার কোন কারণ নেই কারণ আমানতকারী যেই সুদের হারে আমানত শুরু করবেন পরবর্তীতে মেয়াদ পূর্তির সময় পর্যন্ত সেই একই হারে সুদ পাবেন। মাঝে সুদের হার কমে গেলেও তার ওপর তেমন কোন প্রভাব পড়বে না। দৈনিক ৪১৭ টাকা করে বিনিয়োগ করলে ৩৫ বছরের জন্য এই একাউন্টে আপনি টাকা জমা করতে পারবেন। তাহলে মেয়ার পূর্তির সময় আপনারা পেয়ে যাবেন ২.২৭ কোটি টাকা। এই প্রকল্পের ন্যূনতম মেয়াদ ১৫ বছর।

এতে আপনারা ৭.১ শতাংশ হারে বর্তমানে সুদ দেওয়া হচ্ছে। তার পাশাপাশি একাউন্টে আয়কর আইনের ৮০সি ধারায় কর ছাড়ে সুবিধা রয়েছে। আপনি যদি প্রতিমাসে ১২৫০০ টাকা করে এই প্রকল্পে বিনিয়োগ করেন, তাহলে আপনি ১৫ বছরে ২২.৫ লক্ষ টাকা জমিয়ে ফেলতে পারবেন। এর অর্থ আপনি প্রতিদিন ৪১৭ টাকা করে জমাচ্ছেন এবং এই গচ্ছিত অর্থের উপরে আপনি ৭.১ শতাংশ চক্রবৃদ্ধি হারে বার্ষিক সুদ পাচ্ছেন। অর্থাৎ ১৫ বছর পর আপনার একাউন্টে সুদ বাবদ জমা পড়বে ১৮.১৮ লক্ষ টাকা। অর্থাৎ ১৫ বছর পর সর্বমোট আপনার একাউন্টে থাকবে ৪০.৬৮ লক্ষ টাকা।

এরপর যদি আপনি দুইবারে আরো পাঁচ বছর করে পাবলিক প্রভিডেন্ট ফান্ড একাউন্ট এর মেয়াদ বৃদ্ধি করেন তাহলে আপনার অ্যাকাউন্টে ১.০৩ কোটি টাকা থাকবে এবং সেক্ষেত্রে আপনার বিনিয়োগের পরিমাণ হবে ৩৭.৫০ লক্ষ টাকা এবং সুদ বাবদ আপনি পেয়ে যাবেন ৬৫.৫৮ লক্ষ টাকা। একইভাবে ৩৫ বছর পর আপনার বচ্ছি তো অর্থের পরিমাণ হবে ২.২৭ কোটি টাকা। এতে আপনার অবদান হবে ৫২ লক্ষ ৫০০ টাকা এবং আপনি সুদ পাবেন ১,৭৪,৪৭,৮৫৭ টাকা। জয়েন্ট একাউন্ট না খোলা গেলেও, এই মুহূর্তে পাবলিক প্রভিডেন্ট ফান্ড অত্যন্ত লাভজনক একটি প্রকল্প। অপ্রাপ্তবয়স্কদের নামে আপনারা পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট অভিভাবক পরিচালনা করবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026