নিউজ

৬ মাসের মধ্যে জমা দিতে হবে সুপারিশ, সপ্তম বেতন কমিশন গঠনের অনুমোদন এই রাজ্যের মুখ্যমন্ত্রীর

আগামী ২০২৩ সালে অনুষ্ঠিত হতে চলেছে কর্ণাটক বিধানসভা নির্বাচন। এই আবহাওয়া গতকাল সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত একটি বড় ঘোষণা করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। বুধবার রাজ্য সরকারি কর্মচারীদের বেতন সংশোধনের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী বাসব রাজ বোম্মাই। সেই রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব সুধাকর রাওকে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন স্কেল সংশোধনের কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

কমিশনের অপর সদস্যরা হয়েছেন আইএএস অফিসার পিবি রামামূর্তি, অডিট এন্ড একাউন্টস বিভাগের প্রাক্তন ডিরেক্টর জেনারেল শ্রীকান্ত বি বানাহারলি, ইনফা বিভাগের যুগ্ম সচিব হেবশিবা রানী কোরলাপতি। আগামী ছয় মাসের মধ্যে এই কমিশনকে তাদের সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই রাজ্যের সরকারি কর্মচারীদের বিভিন্ন অ্যাসোসিয়েশনের একটি যৌথ অ্যাকশন কমিটি এর আগে হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে সপ্তম বেতন কমিশনের চেয়ারপারসন হিসেবে নিয়োগের জন্য সরকারের কাছে আবেদন করেছিল।

এই আবহাওয়া চলতি বছরের মার্চ মাসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে সরকারি কর্মচারীদের বেতন সংশোধনের জন্য একটি নতুন কমিশন গঠন করা হবে। প্রস্তাবিত বেতন কমিশন নির্বাচনমুখী রাজ্যের প্রায় ৬ লাখ কর্মচারীর বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিতে পারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026