নিউজ

বিমানযাত্রায় বাড়ছে মানুষের আনাগোনা, করোনা পরিস্থিতিতেও সুদিন দেখছে বিমান সংস্থাগুলি

সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী ৪২% বিমানযাত্রী সুরক্ষিত ভাবে যাত্রা করেছেন। বেশ কিছু দিন হল আনলক হয়েছে দেশে সেখানে ফিরেছে বিমান পরিষেবা। আর এর মাঝেই ইক্সিগো বলে একটি অনলাইন ট্র্যাভেল অ্যাগ্রিগেটর ৫০০০ যাত্রীর উপর এই সার্ভে করেছে। যাঁরা জুলাই, অগাস্ট ও সেপ্টেম্বর মাসে করোনা পরিস্থিতিতেই বিমানযাত্রা করেছেন তাদের বলা হয়েছে আর্লি ট্র্যাভেলার।

ইক্সিগোর সহপ্রতিষ্ঠাতা ও সিটিও রজনীশ কুমার বলেছেন যে বিভিন্ন জায়গায় যাওয়ার চাহিদা আবার বাড়ছে। তাই তাঁরা চান যে তাঁদের গ্রাহকরা যেন কোনও বাধা ছাড়াই ফ্লাইট বুকিং করতে পারেন এবং যাতায়াত করতে পারেন। দেশে আগের থেকে বেড়েছে করোনা সুস্থতার হার। এক দিকে যেমন করোনা বাড়ছে তেমন অন্যদিকে বাড়ছে করোনা সুস্থতার হার। প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে দেশে আক্রান্ত হয়েছেন ৭০,৪৯৬ জন।

প্রতিদিনই নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। সব মিলিয়ে এখনো পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬৯ লক্ষ পার করেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৯৬৪ জনের। দেশে মোট মৃতের সংখ্যা ১ লক্ষ অতিক্রম করেছে। সুস্থতার সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫৯ লক্ষতে। সব মিলিয়ে নয় লক্ষেরও কম মানুষ করোনা আক্রান্ত।

অন্য দিকে করোনায় মারা গিয়েছে ১ লক্ষ সাড়ে ৬ হাজারের বেশি মানুষ।  অন্যদিকে এখন সবথেকে বেশি করোনা ছড়িয়েছে দিল্লিতে। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছে৷ মাত্র ১২৬ দিনে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ থেকে ৩ লক্ষ তে গিয়ে দাঁড়িয়েছে

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026