সম্প্রতি একটি সমীক্ষায় জানা গিয়েছে ঘুমের সমস্যা, মানসিক রোগ যেমন অ্যাংজাইটি, অবসাদ, এসব কাটতে পারে গাঁজা। কি বিশ্বাস হচ্ছে না তাই তো? ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া দিয়েগো স্কুল অফ মেডিসিনের পক্ষ থেকে জানানো হয়েছে এই চমকপ্রদ ঘটনা।
গাঁজা বৈধ করে দেওয়ার বিষয়টিকেও অনেক দেশে সাধুবাদ জানানো হয়েছে। পৃথিবীর এরকম অনেক দেশ আছে যেখানে গাঁজা নিষিদ্ধ নয়। গাঁজা ব্যবহার করার অনুমতি দিয়েছে সরকার পক্ষ। ২০১৩ সালে এই দক্ষিণ আমেরিকার উরুগুয়েতে ১৮ বছরের মানুষদের গাঁজা ব্যবহারে সম্পূর্ণ অনুমতি দেয়।
বাড়িতে গাছ লাগানোর পাশাপাশি, এখানে স্থানীয় ওষুধের দোকানে গাঁজা বিক্রির অনুমতি দেওয়া হয়। এছাড়াও আমেরিকার ১১টি প্রদেশ যেমন ক্যালিফোর্নিয়া, আলাস্কা, ইলিনয়েস, মাইন, কলোরাডো, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, ম্যাসাচুসেটস, নাভেদা, ওরিগাঁও, ভেরমন্ট এই সব জায়গায় গাঁজা বিক্রি ও রাখার আইন ভিন্ন ভিন্ন। কিন্তু তাই বলে একেবারে নিষিদ্ধ নয়। এমনকি ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার সংবিধান আদালত গাঁজার ব্যবহার অনুমতি দেয়।
এখানকার মানুষ এখন ব্যক্তিগত ভাবে গাঁজা ব্যবহার করতে পারেন। ২০১৮ সালে কানাডা সরকার গাঁজা ব্যবহারের অনুমতি দেয়, তখন থেকে এখানে চিকিৎসা ক্ষেত্রে গাঁজা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।এই সমীক্ষাটি ৫৬৮ জন রোগীর উপর করা হয়েছিল। দেখা গিয়েছে বেশিরভাগ মানুষ, যাঁরা এই ধরনের সমস্যায় ভুগছেন, তাঁরা গাঁজা ব্যবহার করে অনেক সুস্থ আছেন। এমনকি ৬১ শতাংশ রোগী, যাঁরা গাঁজা ব্যবহার করে সুস্থ আছেন, তাঁদের বয়স ৬০–এর উপরে। অনেকেই এটিকে লোশন হিসাবে ব্যবহার করেন, সিগারেটের মতো টেনে খাওয়ার বদলে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…