দিল্লির আরেকটি হাসপাতালকে সিল করা হল। দিল্লির জাহাঙ্গিপুরী এলাকার বাবু জগজীবন রাম হাসপাতালে চিকিৎসক সহ মোট ৪৪ জন কর্মী মারণ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় সিল করা হয়েছে হাসপাতাল। স্যানিটাইজড না হওয়া পর্যন্ত হাসপাতালটি বন্ধ রাখা হবে। এর আগে হিন্দু রাও হাসপাতালের এক নার্স করোনা আক্রান্ত হওয়ায় সেই হাসপাতাল সিল করা হয়েছে।
হাসপাতালের আধিকারিকরা জানিয়েছেন যে ভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে এই হাসপাতালগুলো বন্ধ রাখা হয়েছে। তবে এটাও বলা হয়েছে যাঁরা ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি রয়েছেন তাঁরা থাকবেন, তবে নতুন করে আর কোনও রোগী এখন ভর্তি নেওয়া হবে না। দিল্লির জাহাঙ্গিপুরী এলাকাতে অনেক করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে।
এদিকে দিল্লিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। দিল্লিতে মোট আক্রান্ত হয়েছে ২,৬৫২ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৫৪ জনের। দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৯৬ জন। মৃতের সংখ্যা ৮২৪ জন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…