নিউজ

লকডাউন পালনে শীর্ষে কলকাতা, সমীক্ষায় উঠে এল দারুন তথ্য

সর্বভারতীয় সমীক্ষা সংস্থার রিপোর্টে উঠে এল এক তথ্য। দেশের বড় বড় শহর গুলিকে পিছনে ফেলে লক ডাউন পালনে সবার শীর্ষে স্থান অধিকার করেছে প্রানের শহর কলকাতা। ওই সংস্থা জানিয়েছে, তাঁরা দেশে একটি সমীক্ষা চালায়, যার নাম করোনা ভাইরাস কনজিউমার ইনসাইটস ২০২০। এই সমীক্ষার ফলে জানা গিয়েছে, দেশে লক ডাউন পালনে ১৬ টি বড় শহরের মধ্যে সবার শীর্ষস্থান অধিকার করেছে কলকাতা। এরপরে রয়েছে, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, গুয়াহাটি, আহমেদাবাদ, কোচি এই শহরগুলি।

তবে এর আগে অনেক বিরোধী দল বক্তব্য তুলেছিল লক ডাউন প্রসঙ্গে। তাঁদের দাবী ছিল কলকাতায় লক ডাউন পালন হচ্ছে না। এছাড়া কেন্দ্রের থেকেও আসে এই একই চিঠি। যার ফলে চাপানউতোর চলে বেশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক চিঠির মাধ্যমে রাজ্যকে আরও জানিয়েছে, কলকাতার খিদিরপুর, রাজাবাজার ও মেটিয়াবুরুজেও লক ডাউন পালন হচ্ছে না। যদিও এই সমীক্ষার পর পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতাই দেশের বড় বড় শহরের থেকে সবার শীর্ষে রয়েছে লক ডাউন পালনে। আর এই সমীক্ষাই বিরোধীদের জবাব দেওয়ার জন্য উপযুক্ত অস্ত্র বলে মনে করছে অনেকে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের চিন্তা না করে সমাজকে সচেতনতা বার্তা ছড়িয়ে দিতে প্রায় রাস্তায় নামছেন। হাতে চক নিয়ে রাস্তায় সার্কেল করে সামাজিক দূরত্ব সম্পর্কে সচেতন করছেন। যদিও মুখ্যমন্ত্রীর পথে নামা প্রসঙ্গে বিরোধীদের বক্তব্য উঠে আসে। সেসবের তোয়াক্কা না করেই মুখ্যমন্ত্রী নিজের কাজে বহাল রয়েছেন। আর এরপরই সমীক্ষায় জানা গিয়েছে লক ডাউন সফল করতে কলকাতা সবার শীর্ষে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026