নিউজ

করোনা সংক্রমণ নিয়ে ভয়ংকর তথ্য দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা

দেশজুড়ে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শুধুমাত্র মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬২৮ জনে, যার মধ্যে মারা গেছে ৩২৩ জন। তবে মহারাষ্ট্রে মোট যত জন আক্রান্ত হয়েছেন তার মধ্যে ৮০ শতাংশই উপসর্গহীন। এমনই চাঞ্চল্যকর তথ্য দিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। শুধু মহারাষ্ট্রই নয় এর আগে দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও জানিয়েছিলেন একই কথা। করোনা আক্রান্ত ১৫০ জনের দেহে মেলেনি কোনো উপসর্গ। এরপর উদ্ধব ঠাকরের দেওয়া তথ্যে রীতিমতো উদ্বিগ্ন বিশেষজ্ঞরা।

তবে এই বিষয়ে তিনি বলেন যে, “পরিস্থিতি যেমনই হোক না কেন একজোট হয়ে লড়াই করতে হবে।লকডাউনের সম্পর্কে আমরা ৩০শে এপ্রিল বৈঠক করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব। ধীরে-ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করা হবে।” শুধু তাই নয় পরিযায়ী শ্রমিক সমস্যা নিয়েও তিনি বলেন, “যেসব শ্রমিকেরা বাইরের রাজ্যে রয়েছেন তাদের সবাইকে আমি বাড়ি ফিরিয়ে আনবো। এই বিষয়ে কেন্দ্রের সঙ্গেও কথা বলছি। যদিও এখন ট্রেন চালানো যাবে না। তবে লকডাউনের সময়সীমা বাড়লেও প্রত্যেককে বাড়ি ফেরানোর ব্যবস্থা করবোই।”

অন্যদিকে, করোনা উপসর্গের বিষয়ে বিশেষজ্ঞরা প্রথম থেকেই বলেছেন কাশি, জ্বর, শ্বাসকষ্ট মানেই যে সংক্রমণ এমনটা ভাবা ভুল। কারণ গোটা বিশ্বজুড়েই এমনও আক্রান্তের খবর পাওয়া গেছে যাদের সামান্য উপসর্গও নেই। ফলে তাদের দেহ থেকে অজান্তেই ছড়িয়ে পড়ছে সংক্রমণ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026