কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে ভারতে মোট করোনা আক্রান্তের ৪৫ শতাংশই পাওয়া গেছে ৬ টি শহর থেকে। ২ এপ্রিল পর্যন্ত প্রায় ২১১টি জেলায় এই করোনা সংক্রমণ আটকে ছিল। এবার এই সংক্রমণ ২১১ টি জেলা থেকে বেড়ে ৪৩০ টি জেলায় ছড়িয়ে পড়েছে। ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। ২০ হাজারের বেশি জন বর্তমানে করোনা আক্রান্ত হয়েছেন।
যে ছয়টি শহরে করোনা সংক্রমণ বেশি, সেগুলি হল- মুম্বাই, দিল্লি, আহমেদাবাদ, ইন্দোর, পুনে ও জয়পুর। শুধুমাত্র মুম্বাইতে করোনা আক্রান্তের সংখ্যা ৩০০০ ছাড়িয়েছে। এছাড়া অন্যন্য শহরগুলোতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশের মোট আক্রান্তের ৬০ শতাংশ হয়েছে ৫ টি রাজ্যের থেকে। এই ৫ টি রাজ্য হল মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি, রাজস্থান ও তামিলনাড়ু। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। গুজরাট ও দিল্লিতে ২হাজারের বেশি আক্রান্ত। আর রাজস্থান ও তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা দেড় হাজারের বেশি।
কয়েকদিন আগেই স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল জানান যে লকডাউনের আগে যেই সংক্রমণ হতে সময় লাগত ৩.৪ দিন, লকডাউনের পর সেই সংক্রমণ দ্বিগুন হতে সময় লাগছে ৭.৫ দিন। দেশের সব জায়গাতে সমানভাবে করোনা সংক্রমণ হচ্ছে না, ফলে ২০ এপ্রিল থেকে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে কেন্দ্র। তবে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্যে বকেয়া ডিএ (Dearness Allowance) ইস্যুতে এখনও টানাপোড়েন চলছে। এদিকে সম্প্রতি মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে…
ভারতের শীর্ষ টেলিকম সংস্থা Reliance Jio আবারও গ্রাহকদের জন্য আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। যারা…
ভারতের টেলিকম সেক্টর ক্রমশ উন্নতির পথে এগোচ্ছে। Telecom Regulatory Authority of India (TRAI)-এর সর্বশেষ রিপোর্ট…
রাজ্যে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে জটিলতা এখনও কাটেনি। চলতি বছরের অন্তর্বর্তী বাজেটে…
চলতি IPL মরশুমে একেবারে ঝড় তুলেছেন তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। মাত্র ১৫ বছর…
কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)।…