নিউজ

আজ করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু, আশার আলোর দিকে তাকিয়ে গোটা বিশ্ব

অক্সফোৰ্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরী ভ্যাকসিন আজ থেকেই মানবদেহে ট্রায়াল শুরু হবে। এই ট্রায়াল যদি সফল হয়ে যায় তাহলেই করোনা থেকে রেহাই পাওয়া যাবে। অক্সফোৰ্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এতটাই এই ভ্যাকসিন নিয়ে আশাবাদী যে তাঁরা ভ্যাকসিনটির ট্রায়ালের সময় থেকেই এটি তৈরির জন্য পাঠিয়ে দিয়েছেন। এরসাথে তাঁরা এই ভ্যাকসিনটিকে সেপ্টেম্বরের মধ্যেই বাজারে নিয়ে আসতে চান বলে জানা গেছে।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছেন যে ব্রিটিশ সরকার ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়ালে সাহায্য করার জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে ২ কোটি পাউন্ড দেবে। সেই সঙ্গে আরও ২.২৫ কোটির বেশি পাউন্ড দেওয়া হবে লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গবেষকদের। এর সাথে বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এটাও বলেছেন যে সুস্থ ও প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলার উপরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। ১৮ থেকে ৫৫ বছর বয়সীদের ট্রায়াল করা হবে। ইংল্যান্ডের থেমস ভ্যালিতে মানুষের উপর ট্রায়াল চলবে বলে জানা গেছে। ১০ জানুয়ারি থেকেই এই করোনা প্রতিরোধকভ্যাকসিন তৈরির কাজ শুরু হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

করোনা মোকাবিলায় বেশ খানিকটা এগিয়ে রয়েছে ব্রিটেন। কারণ, মারণ ভাইরাসটির টিকা আবিষ্কার করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এই দেশ। বিশ্বজুড়ে ক্রমাগত বাড়ছে সংক্রমণ। এখনও পর্যন্ত বিশ্বব্যাপী ২৫ লক্ষেরও বেশি মানুষ মারা গেছেন এই সংক্রমণে। যার মধ্যে ৮০ শতাংশই মানুষই ইউরোপ ও আমেরিকার বাসিন্দা। এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজারের বেশি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026