কলকাতা: নির্বাচনের (Election) আগে ফের রদবদল, এবার রদবদল WBCS অফিসার পদে। নির্বাচনের আগে মোট ৪৭ জন WBCS অফিসারকে বদল করল রাজ্য সরকার (State Govt)। জানা গেছে, তাঁদের মধ্যে ২৩ জন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ২৪ জন বিডিও। এই বদলির তালিকার মধ্যে রয়েছে, নন্দীগ্রাম (Nandigram) ১ ও ২ নং ব্লক, খেজুরি (Khejuri) ১ ও ২ নং ব্লক, গড়বেতা (Garbeta) ১, চন্দ্রকোণা (Chandrakona) ২, হুগলির (Hoogly) খানাকুল (Khanakul) ১, বারাকপুর (Barakpure) ১ -এর বিডিওদের নাম।
সুত্র অনুযায়ী, ভোটের দিন ঘোষণার পর রদবদলে আরও কিছু চমক সামনে আসবে। পুলিশ প্রশাসনে আরও বেশ কিছু বদল আনবে নির্বাচন কমিশন। সম্প্রতি বদল করা হয়েছে ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে। পাশাপাশি বদল করা হয়েছে কলকাতা পুলিশ কমিশনারকেও।
নবান্নের তরফে জানানো হয়েছে, দির্ঘ কয়েক বছর এক জায়গার দায়িত্বে থাকার কারনেই ভোটের আগে পুলিশ ও প্রশাসনের আধিকারিক পদে এই বদল আনা হচ্ছে। নন্দীগ্রাম ও গড়বেতায় এহেন রদবদল যথেষ্ট ‘তাৎপর্যপূর্ণ’ এবং গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…