নিউজ

মহারাষ্ট্রে ফের লকডাউন, ৫ রাজ্যকে কোভিড অ্যালার্ট করল কেন্দ্র

মুম্বই: মহারাষ্ট্রে (Maharashtra) ফের লকডাউন (Lockdown)। কেন্দ্রের (Central Govt) তরফে কোভিড অ্যালার্ট (Covid Alert) দেওয়া হল ৫ রাজ্যকে। করোনা (Coronavirus), করোনা আর করোনা। গত ১ বছর ধরে গোটা বিশ্বকে এক্কেবারে বাড়িতে ধুকিয়ে দিয়েছে এই মারণভাইরাস। এদিকে সর্বোচ্চ সীমায় পৌঁছানোর পর এই ভাইরাসের প্রভাব কিছুটা কমতে শুরু করেছিল আমাদের দেশে। কিন্তু ফের আশঙ্কা করা হচ্ছে দ্বিতীয় ওয়েভের। কারণ, গত সাতদিনে হু হু করে ফের দেশ জুড়ে বাড়তে শুরু করেছে সংক্রমণ। লকডাউনের সম্ভাবনা উস্কে দিয়ে কেন্দ্র জারি করল একাধিক নিষেধাজ্ঞা (Guidelines)।

ভারতের পাঁচ রাজ্যে ফের বাড়তে শুরু করেছে সংক্রমনের গ্রাফ। রাজ্যগুলি হল মহারাষ্ট্র, কেরল, পাঞ্জাব, ছত্তীসগড় ও মধ্যপ্রদেশ। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে এই পাঁচ রাজ্যকে কড়া সুরক্ষাবিধি পালন করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। যেকোন উপায়ে যদি সংক্রমনের চেন ভাঙা না যায় তাহলে শেষ অস্ত্র লকডাউন। এদিকে মহারাষ্ট্রে গর ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১১২ জন। যে কারনে ইতিমধ্যেই ২ দিনের লকডাউন জারি করা হয়েছে সরকারের তরফে। শনিবার সন্ধ্যা থেকে সোমবার পর্যন্ত লকডাউন থাকবে অমরাবতীতে। ইয়াবতমালে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতের মধ্যে শুধু মহারাষ্ট্র নয়, হুহু করে সংক্রমণ বাড়ছে কেরল, পাঞ্জাব, ছত্তীসগড় ও মধ্যপ্রদেশে। কেন্দ্র জানিয়েছে এই প্রত্যেকটি রাজ্যে কঠোরভাবে পালন করতে হবে সুরক্ষা বিধি। সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণ হিসেবে সবথেকে বেশি কাজ করছে লোকাল ট্রেন। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন ইতিমধ্যেই লোকাল ট্রেনে ৩০০ জন মার্শাল নিযুক্ত করেছে। জানানো হয়েছে কোনও যাত্রী মাস্ক ছাড়া যাত্রা করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে কর্পোরেশনের তরফে।

মুম্বাই তে ১০ হাজারের বেশি বাড়ি সিল করে দেওয়া হয়েছে। জানানো হয়েছে কোনও বিল্ডিংয়ে ৫ জনের বেশি করোনা আক্রান্ত থাকলে সেই বিল্ডিং সিল করে দেওয়া হবে। পাশাপাশি বলা হয়েছে, ধর্মীয় অনুষ্ঠানে পাঁচজনের বেশি উপস্থিত থাকতে পারবেন না। পাশাপাশি যেকোন রেস্তোরা বা অনুষ্ঠান বাড়িতে আসন সংখ্যার ৫০ শতাংশের বেশি উপস্থিতি চলবে না।

করোনার নতুন প্রজাতির ভাইরাস মিলেছে দেশে। চিন্তিত দেশের বিশেষজ্ঞরা। করোনার প্রথম ঢেউ যেভাবে ছড়িয়েছিল, দ্বিতীয় ঢেউ সেই একইভাবে এগোচ্ছে। এদিকে, ভারতে বিদেশ থেকে আসা চার জনের মধ্যে করোনার দক্ষিণ আফ্রিকার প্রজাতি মিলেছে। এক জনের মধ্যে ব্রাজিলীয় প্রজাতি মিলেছে। তিনিও বিদেশ থেকেই এসেছেন। অতি ছোঁয়াচে এই প্রজাতি। তাই আর দেরি না করে নতুন নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রক।

এবার এক নজরে জেনে নিন সেইসব নির্দেশিকাগুলি।…

১) ভারতে আসার বিমানে ওঠার ৭২ ঘণ্টা আগে আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে। সেই করোনা পরীক্ষার রিপোর্ট অবশ্যই নেগেটিভ আসতে হবে।

২) যাঁরা দেশে পরিবারের কারও মৃত্যুর খবর পেয়ে আসছেন, শুধু তাঁদের ছাড় দেওয়া হবে।

৩) বিমানবন্দরে নামার পরেও যদি করোনার উপসর্গ ধরা পড়ে, তাহলে আইসোলেশনে রাখা হবে।

৪) সমস্ত যাত্রীদের কেন্দ্রীয় এবং রাজ্যস্তরের পর্যবেক্ষক অফিসারদের তালিকা ও ফোন নম্বর দেওয়া হবে। পরে করোনার উপসর্গ দেখা দিলে ফোন করে জানাতে হবে।

৫) ব্রিটেন, ইউরোপ, মধ্যপ্রাচ্য থেকে আসা যাত্রীদের জন্য এসব নিয়ম প্রযোজ্য নয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026