অফবিট

বিশ্বের ৫ ধনী ব্যাক্তি, যারা নিজের সন্তানদের অবিশ্বাস্য দামী উপহার দিয়েছেন

আপনি যখন একজন ধনী ব্যাক্তি তখন এমন কোনো মূল্যবান জিনিস থাকে না, যা আপনার সন্তানকে দিতে পারবেন না। দাম তখন কোনো ব্যাপারই হয়না। শুধু তাই নয় প্রত্যেক উপহারই সংবাদমাধ্যমে প্রকাশের জন্য যথেষ্ট হয়। এমনই ৫ ধনী ব্যাক্তির নাম জানবো যারা নিজের সন্তানদের অবিশ্বাস্য দামী উপহার দিয়েছেন।

১. ডার্বির মাঠ থেকে আপনারা সকলে পুনাওয়ালাদের চিনে থাকবেন। তাদের গাড়ির গ্যারেজে রয়েছে Mercedes, Ferrari এবং Lamborghini। তবে সবচেয়ে চোখে পড়ার মতো গাড়িটি হলো Batmobile এর আদলে তৈরি Mercedes-Benz S-Class টি। জানা গেছে, ২০১৫ সালে ছেলের ষষ্ঠতম জন্মদিনে আদার পুনাওয়ালা এই গাড়িটি কিনেছিলেন।

২. HCL এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান শিব নাদার ২০১৪ সালে একটি বড় পরিমাণ অর্থের সম্পত্তি কিনে সংবাদের শীর্ষে উঠে এসেছিলেন। পূর্ব দিল্লীর ফ্রেন্ডস কলোনী অঞ্চলে ১১৫ কোটি টাকার একটি বাড়ি কিনেছিলেন। একমাত্র সন্তান রোশনির জন্যে তিনি এটি কিনেছিলেন বলে জানা যায়।

৩. মুকেশ আম্বানির কন্যা ইশা আম্বানি ২০১৮ সালে “পিরামল” গ্রুপের উত্তরাধিকার আনন্দ পিরামলের সাথে গাঁটছড়া বেঁধেছেন। এরপর তারা বসবাসের জায়গা পরিবর্তন করে ওয়ারলিতে অবস্থিত বাংলো ‘গুলিতা’য় চলে যান। এই বাংলোটি আসলে হিন্দুস্থান ইউনিলিভার কোম্পানির ট্রেনিং সেন্টার ছিলো। ২০১২ সালে আনন্দের বাবা অজয় পিরামল এটি কিনেছিলেন। এই বাংলোটি সংস্করণ করতে খরচ হয় ৪৫০ কোটি টাকা।

৪. মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, যাকে বিগত কয়েকবছরে প্রকাশিত ধনী ব্যাক্তিদের তালিকায় দেখা গেছে। তার কন্যা জেনিফার গেটস একজন প্রশিক্ষিত অশ্বারোহী। জেনিফারের কাছে
এই খেলাটির গুরুত্ব দেখে তিনি ফ্লোরিডার ওয়েলিংটনে একটি ঘোড়ার আস্তাবল কেনেন। এতে খরচ হয় ২৭৭ কোটি টাকা।

৫. মাত্র ২০ বছর বয়সে মেকআপ এবং রিয়েলিটি স্টার কাইলি জেনার জন্ম দেব স্টর্মি ওয়েবস্টারকে। সম্প্রতি তিনি মেয়ের নামে একটি গোটা কসমেটিক কালেকশন প্রকাশ করেছেন। অল্প বয়সে প্রতিষ্ঠিত কাইলি তার মেয়ের ১ম এবং ২য় জন্মদিনে প্রায় ১ লক্ষ ডলার খরচ করেছেন। এছাড়া মেয়েকে ২২ ক্যারেটের একটি হীরের আংটি উপহার দিয়েছেন, যার দাম প্রায় ১ মিলিয়ন।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026