নিউজ

করোনা রোগীদের হাসপাতাল থেকে ছাড়ার ক্ষেত্রে বিশেষ পরিবর্তন আনল কেন্দ্র

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬০ হাজারের কাছাকাছি। তার সাথেই বাড়ছে মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে করোনা আক্রান্তদের হাসপাতাল থেকে ছাড়ার নিয়মকানুনের মধ্যে পরিবর্তন আনা হয়েছে। তৈরী করা হয়েছে নতুন গাইডলাইন।

কেন্দ্রের নতুন গাইডলাইনে যেগুলি বলা হয়েছে, সেগুলি হল-

১) যে সব রোগীরা ৩ দিনেই সুস্থ হয়ে যাচ্ছেন, আর তাদের অক্সিজেনের মাত্রা ৯৫ শতাংশ। তাদেরকে মডারেট কেস হিসাবে মনে করা হচ্ছে। এই সমস্ত রোগীদেরকে আগামী ১০ দিনের মধ্যে ছেড়ে দেওয়া যেতে পারে। এক্ষেত্রে হাসপাতাল থেকে ছাড়ার আগে তাদের আর পরীক্ষা করার দরকার নেই।

২) যে সব রোগীদের করোনার সাথে অন্যান্য রোগ ছিল, তাদের হাসপাতাল থেকে ছাড়ার আগে ২ বার করোনা পরীক্ষা করা হত এবং ২ বার রিপোর্ট নেগেটিভ এলেই হাসপাতাল থেকে ছাড়া হত। কিন্তু এখন থেকে কেন্দ্রের  নতুন গাইডলাইন অনুযায়ী একবার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসলে সেই সমস্ত রোগীদের ছেড়ে দেওয়া যেতে পারে।

৩) আর যে সমস্ত রোগীদের জ্বর পরপর ৩ দিন আসছে এবং শরীরে অক্সিজেনের মাত্রাও ঠিক নেই। তাদেরকে ঔরোপুরি শরীর ঠিক না হওয়া পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া যাবে না।

৪) যাদের শরীরে খুব সামান্য উপসর্গ দেখা দিয়েছে, কিংবা উপসর্গ দেখা দেয়নি। এই রোগীদের হাসপাতাল থেকে ছাড়ার আগে তাপমাত্রা পরীক্ষা করতে হবে, আর অক্সিজেনের মাত্রাও ঠিক করে পরীক্ষা করতে হবে। ১০ দিন পর সেই রোগীকে হাসপাতাল থেকে ছাড়তে হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026