বিনোদন

লকডাউনে নেটফ্লিক্সে চমক, আসছে হাড়হিম করা ভয়ংকর সিরিজ ‘বেতাল’

কৌশিক পোল্ল্যে: লকডাউনে সময় কাটাতে জমাজমাট সিরিজ নিয়ে হাজির নেটফ্লিক্স। শাহরুখের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ’এর উপস্থাপনায় হাড়হিম করা এই হরর সিরিজের নাম ‘বেতাল’। হ্যাঁ নামটার সঙ্গে আমরা সকলেই কমবেশি পরিচিত। ‘বেতালপঞ্চবিংশতি’ হোক কিংবা ‘বিক্রম বেতাল’ যেখান থেকেই চিনে থাকুন না কেন, এই বেতালের সঙ্গে গল্পের বেতালের বেশ খানিকটা ফারাক। ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক।

বহিরাগতদের আক্রমনে জর্জরিত গ্রামবাসীদের রক্ষা করতে একটি মিলিটারি অফিসারের দলকে ওই গ্রামে পাঠানো হয়। গ্রামে এসে তারা একটি রক্তখেকোদের আখড়ার সন্ধান পায়, যার নাম ‘বেতাল পাহাড়’। সেই অভিযান নিয়েই এক রোমহর্ষক ও ভয়ংকর সিরিজ ‘বেতাল’। গতকালই এর ট্রেলারটি মুক্তি পেয়েছে।

গল্প অনুযায়ী ট্রেলারেও রয়েছে টানটান উত্তেজনা। ভয়ংকর জম্বিদের সঙ্গে যমে মানুষে টানাটানির সিক্যুয়েন্স অনুভব করতে পারবেন বেশ কিছু দৃশ্যে। বরাবরই তার অসাধারন ওয়েব সিরিজের জন্য খ্যাত নেটফ্লিক্স এবার নতুনরূপে ও নতুন গল্প নিয়ে হাজির লকডাউনের সময় দর্শকদের মন মাতিয়ে রাখতে। যদিও মুগ্ধ হবেন নাকি ভয় পাবেন সেটা তো আপনার উপরই নির্ভর করছে।

‘বেতাল’ মূলত একটি হরর সিরিজ, যার ক্লাইম্যাক্সেও ভরপুর থ্রিল বর্তমান। লোককথা অনুযায়ী, বেতাল খানিকটা ‘জম্বি’ প্রাণীর মতোই। সিরিজ প্রসঙ্গে পরিচালক প্যাট্রিক গ্রাহাম বলেছেন, “ঘোলের পর আমি একটু অন্যরকম ভয়ংকর সিরিজ করতে চেয়েছি, যেটা আরও অনেক বেশি রোমাঞ্চকর ও লোমহর্ষক।” ভারতীয় গল্পেও ‘জম্বি’ কনসেপ্ট বেশ বড়সড় জায়গা করে নিয়েছে সেটিই আরও বেশি করে প্রস্ফুটিত করলেন সিরিজের গোটা ইউনিট।

সিরিজে অভিনয় করতে দেখা যাবে বিনীত কুমার, আহানা কুমরা, সুচিত্রা পিল্লাই, জীতেন্দ্র জোশি, যতীন গোস্বামী, মনজিরি পুপালা, সাইনা আনন্দ সহ আরও অনেকে। রহস্য ও রোমাঞ্চে ভরপুর এই সিরিজটি মুক্তি পাচ্ছে ২৪শে মে শুধুমাত্র নেটফ্লিক্সে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026