নিউজ

ঔরঙ্গাবাদের দুর্ঘটনায় শ্রমিক পরিবারদের ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

রেললাইনে ঘুমিয়ে পড়া ক্লান্ত পরিযায়ী শ্রমিকদের উপর ট্রেন চলে যাওয়ার ঘটনায় ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় ঔরঙ্গাবাদ হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ জন। রেলের তরফে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে।

জানা গেছে, মহারাষ্ট্রে কাজ করতে যাওয়া মধ্যপ্রদেশের পরিযায়ী শ্রমিকরা ঘটনার দিন রেললাইন ধরে নিজের রাজ্যে ফিরছিলেন। দীর্ঘ পথ হাঁটার ক্লান্তিতে এক সময় লাইনের উপরেই শুয়ে পড়েন তাঁরা। এই সময় তাদের উপর দিয়ে একটি মালগাড়ি চলে যায়। এই দুর্ঘটনায় মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। মৃত এই পরিযায়ী শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়িয়ে সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তাদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।

এই ঘটনা প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছে ভারতীয় রেল মন্ত্রক। ঘটনার দিন ভোরবেলা শ্রমিকদের লাইনে শুয়ে থাকতে দেখেন মালগাড়ির চালক। আপদকালীন ব্রেক কষেও ট্রেন থামাতে সফল হয়নি সে। এমনটাই জানিয়েছে রেল। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে রেলের। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনার যথাযথ তদন্ত করতে রেলমন্ত্রী পিযুষ গয়ালকে নির্দেশ দিয়েছেন তিনি। নিহত শ্রমিকদের পরিবারকে প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026