বিনোদন

‘কাজলের সাথে ২২ বছর ধরে লকডাউনে রয়েছি’, পুরনো সাদা কালো ছবি শেয়ার করলেন অজয় দেবগন

লকডাউনের জেরে গৃহবন্দী মানুষ, আর এই গৃহবন্দী অবস্থাকে কিছুটা আনন্দময় করে তুলতে সোশ্যাল মিডিয়াকে অবলম্বন করছে সাধারণ মানুষ থেকে সেলেব সকলেই। বিভিন্ন মানুষের অন্তরের সুপ্ত শিল্পীসত্তার জাগরণ ঘটছে। ব্যস্ত জীবনে এতদিন মানুষ নিজের জন্য যে সময় চাইত কিন্তু পেত না, আজ অফুরন্ত অবসর সময়ে কঠিন পরিস্থিতিতেও মানুষ নিজেকে এবং অপরকে ভালো রাখতে তুলে ধরছে নানান প্রতিভা।

বলিউড সেলিব্রিটিরা শেয়ার করছে নানা ছবি, ফিরে যাচ্ছে অতীতে, কখনো অভিনেত্রীদের স্কুল জীবনের ছবি তো কখনও ঘুরতে যাওয়ার পুরনো ছবি। সম্প্রতি ভক্তদের জন্য পুরনো এক সাদা কালো ছবি উপহার দিলেন বলিউডের মিষ্টি জুটি কাজল ও অজয় দেবগণ৷ সুন্দর সেই ছবির সাথে ক্যাপশনটিও বেশ মজাদার। নিজেদের রোম্যান্টিক একটি ছবি পোস্ট করে অজয় দেবগণ ক্যাপশনে লেখেন – মনে হচ্ছে আমরা দু’জন লকডাউনে রয়েছি ২২ বছর ধরে।

দেবগণ দম্পতি দীর্ঘ ২২ বছর ধরে দাম্পত্য সম্পর্কে আবদ্ধ, তাদের ভালোবাসা সময়ের সাথে আরও জোরালো হচ্ছে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ ৷এই ছবিতে অভিনয় করেছেন অজয় দেবগণ এবং তানাজির স্ত্রীর ভূমিকায় দেখা গেছে কাজলকে৷ অনেক বছর পর আবার এই জুটিকে একসাথে দেখা গেল বড়পর্দায়, আগের মতোই এই সিনেমাতেও তাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026