পরিযায়ী শ্রমিকদের ফেরাতে উদ্যোগ নিচ্ছে না বাংলা, মুখ্যমন্ত্রীকে চিঠি অমিত শাহের
বাংলায় করোনা ভাইরাসকে নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সংঘাত চলছে। এবার বাংলার পক্ষ থেকে পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কোনোরকম সহযোগিতা করা হচ্ছে না এবং ট্রেনের জন্য আবেদন করা হচ্ছে না। এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অমিত শাহ।
চিঠিতে অমিত শাহ লিখেছেন যে পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য রাজ্যের পক্ষ থেকে কোনো স্পেশাল ট্রেনের জন্য আবেদন করা হচ্ছে না। এই পরিযায়ী শ্রমিকদের নিয়ে কি ভাবনা রয়েছে বাংলার সরকারের, সেটার উত্তর মুখ্যমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন অমিত শাহ। এর আগেও রাজ্যের করোনা পরিস্থিতির হাল হকিকত জানার জন্য রাজ্যের মুখ্যসচিবের কাছে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। রাজ্যের বেশ কিছু এলাকাতে ক্লিকডাউন ঠিকমতো মানা হচ্ছে না বলেও অভিযোগ এনেছে কেন্দ্র।
কেন্দ্র জানিয়েছে, রাজ্য সরকারগুলির সঙ্গে কেন্দ্রীয় সরকারের পারস্পরিক সহযোগিতায় পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য আয়োজন করা হয়েছে। এক্ষেত্রে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। আর এই পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য রেলের ভাড়া বাবদ ৮৫ শতাংশ ভর্তুকি দেবে কেন্দ্র এবং বাকি ১৫ শতাংশ রাজ্য সরকারগুলোকে দিতে হবে এরকম প্রস্তাব ও দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবে রাজি হয়েই বিভিন্ন রাজ্যের সরকার তাঁদের বাসিন্দাদের ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিলেও পশ্চিমবঙ্গ সরকারের তরফে মাত্র দুটো ট্রেনের ব্যবস্থা করা ছাড়া আর কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করে কেন্দ্র।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…