উহান মার্কেট থেকেই ছড়িয়েছে করোনা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ WHO-র
চীনের উহান মার্কেট থেকেই প্রথম করোনা আক্রান্তের খোঁজ মিলেছিল। আর তারপর থেকেই খবরের শিরোনাম হয়ে উঠেছিল চীনের উহান মার্কেট। আমেরিকা থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশ এই উহান মার্কেট থেকে করোনা ছড়িয়েছে বলে অভিযোগ এনেছিল। এবার সেই উহান মার্কেট নিয়েই বিস্ফোরক তথ্য সামনে আনল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। উহান মার্কেট থেকেই করোনা ছড়িয়েছিল বলে মেনে নিয়েছে WHO।
আগে বহুবার আমেরিকা চীনকে দোষারোপ করলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা তা মানতে চায়নি। কিন্তু শুক্রবার স্পষ্ট করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ ড. পিটার বিন এমবারেক জানিয়েছেন, “করোনা সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে উহানের বাজারের একটা বড় ভূমিকা রয়েছে। তবে এই বাজারের জন্যই সংক্রমণ ছড়িয়েছিল কিনা সেটা নিয়ে গবেষণা করতে হবে। এখনই আমরা জানি না।” তবে উহান মার্কেটে যে সমস্ত পশু বিক্রি হয় তার থেকে ভাইরাস ছড়াতে পারে বলে তিনি মনে করছেন।
উহান মার্কেটের এই বক্তব্য নিয়ে এতদিন কোনো মন্তব্য করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মার্কিন যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশ চীনের উপর WHO-র পক্ষপাতিত্ব কোনোভাবেই মেনে নেয়নি। কয়েকদিন আগেই মার্কিন অনুদান ও বন্ধ করে দেওয়া হয়েছিল। যার ফলে WHO-র উপর একটা চাপ সৃষ্টি হয়েছিল। সেই চাপের মুখে পরেই শেষপর্যন্ত উহানের মার্কেট থেকেই যে সংক্রমণ ছড়িয়েছিল তা কার্যত মেনে নিয়েছে WHO। এই রিপোর্ট সারা বিশ্বকে অবাক করে দিয়েছে।
ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…
টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…
সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…
টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…
পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…
ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…