নিউজ

চালু ‘ফ্রি মাছ বাজার’, লকডাউনে বিনামূল্যে মাছ পেলেন এলাকাবাসী

স্টাফ রিপোর্টার, মালদা: লকডাউনের ফলে বন্ধ সমস্ত কাজকর্ম। ফলে সমস্যায় পড়েছেন সাধারণ খেটে খাওয়া গরীব মানুষ গুলো। এই লকডাউনে এবার তাদের স্বাদ বদলের ব্যবস্থা করলো মালদহের ইংরেজ বাজারের এক তৃণমূল কাউন্সিলর। মালদহের ইংরেজ বাজারের বালুরচর জোড়া ট্যাঙ্কি এলাকায় গতকাল থেকে শুরু হয়েছে ‘ফ্রি মাছ’ বাজার। ইংরেজ বাজারের ১২ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রসেনজিৎ দাসের উদ্যোগে শুরু হয়েছে এই ফ্রি মাছ বাজার।

প্রথম দিনেই শতাধিক মানুষের হাতে তুলে দিয়েছেন ফ্রি মাছ। ওই কাউন্সিলর জানিয়েছেন আরও কয়েকদিন গরীব মানুষের হাতে ফ্রি মাছ তুলে দেওয়া হবে। মালদহের ইংরেজ বাজার পুরসভার ১২ নং ওয়ার্ডের বাসিন্দা প্রায় ৮০০০। যাদের প্রত্যেকেই নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর। সরকারের দেওয়া রেশনে কোনরকমে তাদের চলছে। তাদের মুখে হাসি ফোটাতেই এই অভিনব ব্যবস্থা করলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ দাস।

কাউন্সিলর বলেছেন, “এই লকডাউনে অনেকের কাছে মাছ মানে বিলাসিতা। কিন্তু প্রতিদিন তো আর আলুসিদ্ধ ভাত খাওয়া যায় না। তাই স্থানীয় মানুষদের পাতে মাছের ব্যবস্থা করা হচ্ছে।” সরকারের তরফে রেশনে ফ্রিতে চাল, ডাল, আটা পেয়েছেন। এবার ফ্রি মাছ পেয়ে খুবই খুশি এলাকার বাসিন্দারা। প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগে ওল্ড মালদহ পুরসভার তৃণমূল কাউন্সিলর সফিকুল ইসলাম তার ওয়ার্ডে ফ্রিতে সবজি থেকে শুরু করে সমস্ত রকম নিত্য প্রয়োজনীয় সামগ্রী পেয়েছিলেন। তারপর এই ব্যবস্থা করলেন ইংরেজ বাজারের তৃণমূল কাউন্সিলর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026