ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

টানা ৫ দিন বন্ধ ব্যাংক-ATM, হয়রানির মুখে সাধারণ মানুষ

বেতন বৃদ্ধির দাবিতে ফের বন্ধ থাকতে পারে ব্যাংক। এর আগে গত ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারির দু’দিন ব্যাংক ধর্মঘট হওয়ায় সাধারণ মানুষকে দুর্ভোগের মধ্যে পরতে হয়। গত জানুয়ারিতে IBA-র সঙ্গে ট্রেড ইউনিয়নগুলির আলোচনা ভেস্তে যাওয়ার পরে ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি ধর্মঘটের পথে গিয়েছিল মোট ন’টি ইউনিয়ন। সেই সময় ব্যাংক কর্তৃপক্ষ তাদের দাবি না মানলে আবার ধর্মঘটের পথে যাবে বলে জানিয়েছিল। এবার কর্মী সংগঠন আগামী মাসে আবার ব্যাংক ধর্মঘটের ডাক দিল যার জেরে টানা পাঁচদিন বন্ধ থাকতে পারে ব্যাঙ্ক ও ATM। মার্চের দ্বিতীয় সপ্তাহে ধর্মঘটের হুমকি দিয়েছে তারা।

ব্যাঙ্ক কর্মীরা বেতন বৃদ্ধির দাবিতে ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের (IBA) সঙ্গে আলোচনা চালাচ্ছে। তাদের দাবি না মানলে আগামী ১১ মার্চ থেকে ১৩ মার্চ তারা ধর্মঘটের পথে এগোবে এমনটা শনিবার অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (AIBEA) এবং ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া (BEFI) জানিয়ে দিয়েছে ব্যাংক ইউনিয়নগুলির কমপক্ষে ১৫% মজুরি বৃদ্ধির দাবিতে ১২.২৫% পর্যন্ত মজুরি বৃদ্ধিতে রাজি হয়েছে IBA। কিন্তু তাদের দাবি সম্পূর্ন মানা না হলে আগামী ১ এপ্রিল থেকে অনির্দিষ্ট কালের ধর্মঘটের হুমকি দিয়েছে তারা।

১১ মার্চ বুধবার হওয়ায় ১৩ অর্থাৎ শুক্রবার পর্যন্ত ব্যাংকের কাজকর্ম বিপর্যস্ত হওয়ার আশঙ্কা। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে শনিবার ব্যাংক বন্ধ থাকে, তাই শনিবার ও ব্যাংক বন্ধ। আর রবিবার তো ব্যাংক বন্ধই থাকে। ফলে বুধবার থেকে রবিবার টানা ৫ দিন ব্যাংক বন্ধ থাকার আশঙ্কা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026