খেলা

সিরিজ হারলেও ভারতীয় অধিনায়ক বললেন এই কথা, জানালেন হারের কারন

একদিনের সিরিজের প্রথম ম্যাচে ৩৪৭ রান করেও হেরে যায় ভারত। দ্বিতীয় ম্যাচেও ২৭৪ রান করতে না পেরে সিরিজ খোয়াতে হয়েছে ভারতকে। প্রথম ম্যাচে ব্যাটিং ভালো হলেও বোলিং খারাপ হয়েছিল।‌ দ্বিতীয় ম্যাচে ঠিক তার উল্টো ঘটলো। ভারতীয় বোলিং লাইনআপ নিউজিল্যান্ডকে ২৭৫ এর আগেই আটকে দেয় কিন্তু ভারতীয় শক্তিশালী ব্যাটিং লাইনআপ সেই লক্ষ্যেও পৌঁছাতে পারেনি আজ। রান তাড়া করায় পটু দল আজ রান তাড়া করে জিততে ব্যর্থ হল।

ম্যাচের পর বিরাট কোহলি জানিয়েছেন, “দুটি দারুণ ম্যাচ হয়েছে এবং সমর্থকরা বেশ উপভোগ করেছে। আমরা দারুণ ভাবে ম্যাচটি শেষ করেছি। আমাদের ব্যাটিংয়ে আজ সামান্য সমস্যা হয়েছে। নিউজিল্যান্ড ইনিংসের শেষের দিকে আমরা তাদের বেশি রান দিয়ে ফেলেছি। এইবছর টেস্ট ও টি-টোয়েন্টিতে যে ধরনের ক্রিকেট খেলেছি সেরকম প্রদর্শন আমরা ওয়ানডেতে দেখাতে পারিনি। তবে কঠিন পরিস্থিতিতে ঠান্ডা মাথায় ভালো খেলতে পারে এরকম বেশ কয়েকজন খেলোয়াড় পেয়েছি।”

আরও পড়ুন : হাড্ডাহাড্ডি লড়াই করে সিরিজ হারল ভারত

দলের নিম্নক্রমের ব্যাটসম্যানদের প্রদর্শনে খুশি ভারত অধিনায়ক। এবিষয়ে তিনি জানান, “আজ জাদেজা ও সাইনি দুর্দান্ত প্রদর্শন করেছে। শ্রেয়সও ভালো খেলেছে। সাইনি যে এত ভালো ব্যাট করতে পারে সেটা আমাদের জানা ছিল না। শেষের দিকের ব্যাটসম্যানরা দলের হয়ে অবদান রাখতে পারলে তা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সিরিজে আমাদের আর হারানোর কিছু নেই তাই পরের ম্যাচে কয়েকটি পরিবর্তন হতে চলেছে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026