দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে গতকাল। ভোট গ্রহণ পর্ব শেষ হতেই একের পর এক সমীক্ষা বের হওয়া’ও শুরু হয়েছে। আর বেশিরভাগ সমীক্ষার ফলেই দেখা যাচ্ছে একতরফা ভাবে দিল্লিতে ক্ষমতায় ফিরতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। বেশিরভাগ সমীক্ষার ফলেই দেখা যাচ্ছে বিজেপি বা কংগ্রেসের দিল্লিতে ক্ষমতায় আসার সুযোগ খুবই কম।এবারের দিল্লি বিধানসভা নির্বাচনে গত পাঁচ বছরের কাজের প্রেক্ষিতে ভোট চেয়েছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর কথা যে দিল্লির মানুষ শুনেছে তা পরিষ্কার বোঝা যাচ্ছে বিভিন্ন সমীক্ষার ফলে।
ইন্ডিয়া টুডের পশ্চিম দিল্লির সমীক্ষায় দেখা যাচ্ছে, পশ্চিম দিল্লিতে আপ ১৬-১৯ টি আসন পেতে পারে, যেখানে বিজেপির খাতা খোলার সম্ভাবনাই খুব কম। একই ভাবে উত্তর পশ্চিম দিল্লিতেও ৭-৯ আসন পেতে পারে আপ, সেখানে সমীক্ষায় দেখা যাচ্ছে বিজেপি পেতে পারে ১-৪ টি আসন। রিপাবলিক টিভির সমীক্ষায় জানানো হয়েছে, ৭০ আসনের দিল্লি বিধানসভায় আপ পেতে পারে ৪৮-৬১ আসন, সেখানে বিজেপি পেতে পারে মাত্র ৯-২১ টি।
আরও পড়ুন : গেরুয়া দল ৫০টির বেশি আসনে জিতে দিল্লিতে সরকার গঠন করবে : মনোজ তিওয়ারি
একই ভাবে আর একটি চ্যানেল টাইমস নাও এর সমীক্ষায় বলা হয়েছে, আপ ৪৪ টি আসন পেতে পারে, সেখানে বিজেপি ২৬ টি আসন পেতে পারে দিল্লি বিধানসভায়। প্রায় সমস্ত সমীক্ষাতেই জানানো হয়েছে বিজেপি খুব বেশি আসন পাবেনা। আপ-ই আবার দিল্লিতে ক্ষমতায় ফিরছে দিল্লিতে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…