ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Bank opening: সপ্তাহে এবার পাঁচ দিন খোলা থাকবে ব্যাংক, কবে থেকে চালু হবে এই নতুন নিয়ম?

আবারো সারা ভারতে ব্যাংক কর্মীদের মধ্যে শুরু হয়েছে একটা বিতর্ক। বছর কয়েক আগে থেকেই ব্যাংক কর্মীরা দাবি জানিয়ে আসছিলেন সপ্তাহে ৫ দিন কাজ করার সুবিধা নিয়ে। বর্তমানে ছ’দিন ধরেই সপ্তাহে খোলা থাকে ব্যাংক। অন্যদিকে ছুটি থাকে সপ্তাহের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার। তবে ব্যাংক কর্মীরা বহুদিন ধরেই সপ্তাহে পাঁচ দিন কাজের দাবি জানিয়ে আসছেন। চলতি বছর ডিসেম্বর মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে খবর মিলেছিল। তবে এখনো পর্যন্ত ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের তরফ থেকে কোনরকম ঘোষণা আসেনি। অর্থ মন্ত্রকের তরফ থেকেও কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে ধীরে ধীরে ব্যাংক কর্মীদের মধ্যে আবারো অসন্তোষ বাড়তে শুরু করেছে। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন এই প্রস্তাবটি নিয়ে বহুদিন ধরে দাবি জানিয়ে আসছে, কিন্তু এখনো পর্যন্ত বিষয়টা ঝুলেই রয়েছে। ব্যাংক কর্মীদের দাবি যদি এই বিষয়টি দ্রুত চালু হয় তাহলে আখেরে লাভ হবে কাস্টমারদের।

ব্যাংক কর্মীরা জানাচ্ছেন, যদি এই নিয়মটা কার্যকর হয় তাহলে খুব কম সময়ে অনেক বেশি সুবিধা পেয়ে যাবেন সাধারণ মানুষ। এরপরে তারা প্রতিদিন অতিরিক্ত ৪০ মিনিট কাজ করতে রাজি রয়েছেন বলে জানিয়েছেন তারা। ইতিমধ্যেই একাধিক বিদেশের ব্যাঙ্ক এই নিয়ম চালু করেছে। আমেরিকা ব্রিটেন এবং অস্ট্রেলিয়াতে প্রতি সপ্তাহে পাঁচ দিন ব্যাংক চালু থাকে। সেই ব্যবস্থা আবারও ভারতে চালু করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে ব্যাংক ইউনিয়নগুলি।

তবে এতসব করেও এখনও সবুজ সঙ্কেত দেয়নি কেন্দ্রীয় অর্থমন্ত্রক। তাই কবে থেকে এই ব্যবস্থা চালু করা হবে সেবিষয়টি বিশ বাঁও জলেই রয়েছে। এর আগে শোনা গিয়েছিল চলতি বছর থেকে এই নিয়ম চালু করা হবে। তবে সেটা এখনও পর্যন্ত কার্যকর হয়ে ওঠেনি। তাই এখনও নিজের মতো করেই দিন গুনছেন ব্যাঙ্ককর্মীরা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026