ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Job Fair: জানুয়ারিতে হবে চাকরির মেলা, বেকারদের জন্য রয়েছে দারুণ খবর, জানুন কখন কি করতে হবে?

পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ কর্পোরেশন আর কিছুদিনের মধ্যেই আয়োজন করতে চলেছে মিলন উৎসব ২০২৫ এর। বেকার যুবকদের চাকরি খুঁজে পেতে সহায়তা করা এই মেলার সব থেকে বড় উদ্দেশ্য। চাকরিপ্রার্থীদের জন্য বিভিন্ন বেসরকারি কোম্পানির সাথে সরাসরি সাক্ষাৎকারের ব্যবস্থা করা হবে এই মেলার মাধ্যমে এবং পাশাপাশি নিয়োগকর্তাদের সাথে দেখা করার একটা সুবর্ণ সুযোগ মিলবে এই মেলায়। সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এই মেলায় অংশগ্রহণ করতে পারবেন।

এই মেলার জন্য আবেদন শুরু হবে ৯ ডিসেম্বর ২০২৪ থেকে। ২০ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। ২ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি ২০২৫ এর মধ্যে চলবে এই মেলা। এই মেলার মূল স্থান পার্ক সারকাস এর কাছে কলকাতা ময়দানে। এই মেলায় ৩০টিরও বেশি কোম্পানি থাকবে। কোন লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ করা হবে কর্মীদের। সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে হবে নিয়োগ। নবীন এবং অভিজ্ঞ উভয় প্রার্থীর জন্য এই মেলা উন্মুক্ত। চাকরিপ্রার্থীদের নির্দেশনার জন্য workshop এবং orientation সেশন চলবে।

কারা আবেদন করতে পারবেন?

এই চাকরি মেলা মূলত পেশাদার যোগ্যতা সম্পন্ন এবং নবীন প্রার্থীদের জন্য থাকতে চলেছে। আপনি যদি চাকরি খুঁজে থাকেন তাহলে মেলায় অংশগ্রহণের জন্য আপনাকে আবেদন করতে হবে। চাকরির মেলায় আবেদন করতে হলে আপনার কাছে অবশ্যই এই কাগজপত্র থাকতে হবে। এর মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট (আসল এবং জেরক্স), আবাসিক পরিচয় পত্র (আধার কার্ড ও ভোটার কার্ড), পিডিএফ ফরম্যাটে তৈরি করা বায়োডাটা, এবং অনলাইনে আবেদন।

চাকরির মেলায় আবেদন করার জন্য এই পদক্ষেপগুলি অনুসরণ করুন:

(১) WBMDFC-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।

(২) “Application For Milan Utsav 2025 Events”-এ ক্লিক করুন।

(৩) “Apply For Job Fair 2025” নির্বাচন করুন।

(৪) আপনার মোবাইল নম্বর লিখুন এবং জমা দিন।

(৫) আপনার ফোনে একটি OTP পাবেন; এটি লিখুন এবং আবার জমা দিন।

(৬) আপনার ব্যক্তিগত বিবরণ, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সহ আবেদনপত্র পূরণ করুন।

(৭) PDF ফর্ম্যাটে আপনার BIO-DATA আপলোড করুন (সর্বোচ্চ আকার: 1 MB)।

(৮) ফর্মটি পূরণ করার পরে, আবেদন নিশ্চিত করতে এবং জমা দিতে চেকবক্সে টিক দিন।

(৯) ভবিষ্যতের জন্য আপনার আবেদনপত্রের একটি কপি ডাউনলোড করে সেভ করে রাখুন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026