ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Indian post: ভারতীয় ডাক পরিষেবায় বড় পরিবর্তন, এবার থেকে কত টাকা বেশি দিতে হবে ভারতের গ্রাহকদের?

আর কয়েকদিনের মধ্যেই ভারতের ডাক পরিষেবায় বেশ কয়েকটা বড় বড় পরিবর্তন আসতে চলেছে। দেশের অধিকাংশ মানুষের কথা মাথায় রেখে ভারতীয় ডাক বিভাগ বেশ কিছু নতুন পরিবর্তন নিয়ে আসতে শুরু করেছে। ডাক বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে তারা ২০২৬ সালের মধ্যে একটি টার্গেট নিয়েছে, যেখানে তারা জানিয়েছে এবার থেকে কিন্তু পার্সেলের চার্জ কিছুটা হলেও বৃদ্ধি পাবে। বর্তমানে ভারতীয় ডাক বিভাগে তরফ থেকে ১৫ শতাংশ করে পার্সেল চার্জ জারি করা হয়, তবে এই চার্জ এবারে বাড়িয়ে ২৪ শতাংশ করা হবে। এতদিন পর্যন্ত কম দামে পার্সেল পাঠানো যেত, তবে এবারে আর ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে সস্তায় পার্সেল পাঠাতে পারবেন না আপনি। আগামী বছর থেকেই পার্সেল এর চার্জ বৃদ্ধি করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ। বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে যে পার্সেল করা হয় সেগুলির দাম বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ডাক বিভাগ।

এতদিন পর্যন্ত পার্সেলের ওজন যেখানে ৫০০ গ্রাম হিসেবে গ্রহণ করা হতো সেখানেই ওজন বাড়িয়ে ২০০০ গ্রামের হিসেব নেওয়া হয়েছে। ৫০০ গ্রামের বেশি পার্সেল এর ওজন হলে এটা রেজিস্টার্ড পার্সেল হিসেবে গণ্য করা হতো। পাশাপাশি রেজিস্টার্ড বুক প্যাকেট পরিষেবা বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে ভারতীয় ডাক বিভাগ। এতদিন পর্যন্ত এই বুক প্যাকেট পরিষেবা ব্যবহার করে ম্যাগাজিন এবং অন্যান্য পাবলিশার্সদের বই এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যেত। তবে এবার থেকে এই ধরনের পার্সেল এর ৫০ গ্রামের দাম ৪ টাকা হিসেবে ধরা হবে। পাশাপাশি, ইলেকট্রনিক মানি অর্ডার ৫০০০ টাকা থেকে বাড়িয়ে ১০০০০ টাকা করা হয়েছে।

তবে এজন্যে চার্জও বেশি কাটা হবে। এমনই বেশ কয়েকটি নতুন পরিষেবা চালু করার কথা ভাবছে ভারতীয় ডাক বিভাগ। তবে ডাক বিভাগের অন্য পরিষেবাগুলি যেমন ছিল তেমনই থাকবে বলেই খবর মিলেছে। চিঠি পাঠানো, পোস্টকার্ড, বিদেশে প্যাকেট পাঠানো সবেতেই বাড়তি চার্জ কেটে নেওয়া হবে। এগুলি পোস্ট অফিসের কাউন্টার থেকে এতদিন যেভাবে কেটে নেওয়া হত তেমনই নেওয়া হবে বলেই খবর মিলেছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026