রাজ্য

নাড্ডাকে ভিক্ষা দেওয়া ৫ কৃষক গেল তৃণমূল বিধায়কের সাথে দেখা করতে, ভোলবদলে জল্পনা তুঙ্গে

ঠিক গতবারের মতো বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) বাংলা সফর করে যাওয়ার পর ভোলবদল হল প্রেক্ষাপটের। এবারে বিজেপির সর্বভারতীয় সভাপতি বর্ধমান জেলার কাটোয়ার মুস্থুলি গ্রামে গিয়ে কৃষকদের সাথে জনসংযোগ বৃদ্ধি করেছিলেন। তিনি সেদিন পাঁচজন কৃষক বাড়ি থেকে চাল ও সবজি ভিক্ষা হিসেবে গ্রহণ করে গেরুয়া শিবিরের এক মুঠো চাল প্রকল্পের সূচনা করেছিল। কিন্তু আশ্চর্যজনক ভাবে বিজেপির কর্মসূচির একদিন পেরোতে না পেরোতেই ওই পাঁচজন কৃষক সরাসরি কাটোয়ার তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এর সাথে দেখা করলেন। স্বভাবতই বঙ্গ রাজনীতিতে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে প্রবল চাপানউতোর।

গত শনিবার পূর্ব বর্ধমানের একটি জনসভা কর্মসূচিতে গিয়ে নাড্ডা কাটোয়ার গ্রামে গিয়ে সেখানকার বাসিন্দা নিতাই মন্ডল, পাঁচকড়ি মন্ডল, সনত মন্ডল, উত্তম মন্ডল ও মথুরা মন্ডলের বাড়ি থেকে এক মুঠো করে ধান ভিক্ষা হিসেবে গ্রহণ করেন। পরে তিনি দুপুরের মধ্যাহ্নভোজন সারেন মথুরা মণ্ডলের বাড়িতে। কিন্তু আশ্চর্যজনক ভাবে তারা পাঁচজন কর্মসূচির পরের দিন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এর সাথে দেখা করেন।

বাংলা গেরুয়া শিবির এই ঘটনায় কাঠ গড়ায় তুলেছে শাসকদলকে। তারা দাবি করেছে, ওই কৃষকদের ভয় দেখাচ্ছে তৃণমূল। তাই তারা বাধ্য হয়ে অনিচ্ছা সত্বেও তৃণমূল বিধায়কের সাথে দেখা করতে গিয়েছে। অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল। তৃণমূল দাবি করেছে, “নাড্ডাকে ভিক্ষা দানের পর যাতে ভুল বার্তা না যায় সে জন্য তৃণমূল বিধায়কের সাথে সৌজন্য সাক্ষাত করেছিলেন ওই কৃষকের পরিবার।” এই প্রসঙ্গে বিজেপির বর্ধমান পূর্ব জেলা কমিটির সহ-সভাপতি অনিল দত্ত বলেছেন, “ওদেরকে ভয় দেখিয়ে ডাকা হয়েছে। এটাই তৃণমূলের কালচার। আমাদের শীর্ষ নেতৃত্বের অতিথিয়তা গ্রহণের জন্য রাজ্যের যেখানে গিয়েছেন পরবর্তীকালে সেই পরিবারের সদস্যদের ভয় দেখিয়ে দলে টানা হয়েছে। তবে তৃণমূল যতই চেষ্টা করুক না কেন আগামী বাংলা বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করবে।”

অন্যদিকে বিজেপির অভিযোগ অস্বীকার করে কাটোয়ার বিভাগ রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেছেন, “গ্রামের কৃষকদের বাড়িতে নাড্ডা সাহেব ভিক্ষা নিতে যাওয়ায় পরিবারের সদস্যরা তাকে দিয়েছে। বাংলার মহিলারা ভিক্ষার জন্য কেউ গেলে তাকে খালি হাতে ফেরায় না। এটাই বাংলার বৈশিষ্ট্য। তারা নাড্ডাকে সৌজন্যতা দেখিয়েছে মাত্র। ওই পরিবার প্রথম থেকেই তৃণমূলের সঙ্গে আছে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026