এই পৃথিবীতে (World) এমন অনেক ঘটনা ঘটে, যা বাস্তবে ঘটলেও বিশ্বাস করা কঠিন। সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যমে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর অতি সহজেই পাওয়া যায়। কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন খবর অনেক অজানা তথ্য সকলের সামনে নিয়ে আসে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল (Viral) হওয়া ঘটনা জানান দেয় যে, পৃথিবীর বুকে এমন অনেক ঘটনা আছে যা আজও আমাদের অজানা। এমনই এক ঘটনা ঘটেছে মুম্বাইতে (Mumbai) যা জানলে আপনি অবাক হবেন এবং যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের কুর্নিশ জানাবেন।
অনেক সময়ই রেল দফতরের বিরুদ্ধে বিক্ষোভ করতে দেখা যায় জনসাধারণকে। কিন্তু এবার দুজন আরপিএফ অফিসারের তৎপরতায় ট্রেনের তলায় চাপা পড়ার থেকে এক মহিলার প্রাণ বাঁচল। এই হাড় হিম করা ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে রেলওয় স্টেশনে।
যেখানে গত শনিবার প্লাটফর্মে ঢোকার মুখে একটি ট্রেনের সামনে পড়ে যাচ্ছিলেন এক মহিলা। তাকে তড়িঘড়ি দুজন আরপিএফ এবং একজন প্রবীণ নাগরিক হ্যাঁচরাতে হ্যাঁচরাতে বাঁচিয়ে তোলে। জানা যায়, ওই মহিলা ভারসাম্য হারিয়ে পড়ে যাচ্ছিলেন। যদি আরপিএফ অফিসাররা না বাঁচাতে পারতেন, তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। কিন্তু ভাগ্যের জোরে এ যাত্রায় রক্ষা পেয়েছেন এই মহিলা। থানে প্ল্যাটফর্মের সিসিটিভি ফুটেজ থেকে প্রত্যেকটি সংবাদমাধ্যমে এই ভিডিওটি ছড়িয়ে পড়ে এবং তা পরবর্তীকালে সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়ে যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…