জীবনযাপন

শরীর থেকে ঝরাতে চান চর্বি? সকালের খাবারে খেতে পারেন এই ৫টি জিনিস

আজকের যুগে সহজে রান্না করা খাবার খেতে অভ্যস্ত সকলেই সময়ের অভাবের জন্যে। এই ফাস্ট ফুড, পাকেজড ফুড, ফ্রোজেন ফুড খেয়ে জীবন ধারণ করেন অনেকই। কিন্তু যেমন এইসব খাবারে পুষ্টির অভাব তেমনই ফ্যাটের একদমই অভাব নেই। এই খাবার খেয়েই আজকের যুগের লোকের ওজন বৃদ্ধির সমস্যাও খুব বেশি। অবেসিটি এমন একটি রোগ যা রুগীকে ধীরে ধীরে শেষ করে। তাই এই অতিরিক্ত ওজন ও মেদ থেকে রক্ষা পেতে এই সহজ খাবার গুলো খাবার অভ্যেস করুন।

বাঙালি বাড়ির সকালের খাবার হচ্ছে লুচি, আলুর পরঠা, আলুর দম ঘী দিয়ে, বেগুন ভাজি, মিষ্টি। বা কখনো বেগুন ভাজি, ঘী ,কাঁচা লঙ্কা, ফল সেদ্ধ আলু ভাতে। কিন্তু যখন আপনি অতিরিক্ত মেদ ঝরাতে চান তখন এইসব খাবারের বিকল্প কিছু সাধারণ কম ফ্যাটি খাবার খাওয়া ভালো। তবে আশুন জানা যাক এমন সহজ সকলের জলখাবারের ব্যাপারে।

১) গমের রুটি:-
গম একটি অতি ফাইবার যুক্ত উপাদান এর আটার রুটি খুব উপকারী। এতে আমাদের পুষ্টির জন্যে প্রয়োজনীয় অনেক উপকরন উপস্থিত এবং এটি আমাদের শরীরে জল ধারণ করতে পারে। এটি খেলে অনেক সময় অবদি খিদে পায় না। তাই এই খাবার ওজন কমানোর জন্য খুব উপকারী।

২) মুগ ডালের চিলা:-
সকালে মুগ ডালের চিলা বানিয়ে খেতে পারেন। এই সকালের জলখাবার খাওয়ার পর অনেকক্ষণ ক্ষুধা লাগে না, যা খাবার খাওয়া কমিয়ে দেয়। এছাড়াও মুগ ডালে ভালো মানের প্রোটিন রয়েছে।

৩) ইডলি:-খাবারে সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য উপকারী, ইডলি একটি ভাল ব্রেকফস্টার বিকল্প। এটি একটি হালকা খাবার এবং সহজে হজম হয়। খারাপ হজমের কারণে ওজন বাড়ার আশঙ্কা থাকে, অন্যদিকে ইডলি হজমশক্তি ভালো রাখে, যা ওজন কমাতেও সহায়ক।

৩) ওটসের খিচুড়ি:-
আপনি ওটস নিয়ে হালকা ছেকে, একটি প্রেসার কুকেরে অল্প তেলে আদা বাটা দিয়ে অল্প সবজি( গাজর, বরণ, মোটর) হালকা ভেজে ওটস ও মুগ দল দিয়ে লবণ হলুদ মিশিয়ে খিচুড়ি বানিয়ে নিতে পারেন। এটি খুব পুষ্টিকর ও ভারি খাবার। এটি অনেক সময় আপনার খিদে দূর করবে।

৪) চিড়ের পোলাও(পোহা) :-
প্রতিদিন নয় তবে সপ্তাহে ২ থেকে ৩ বার চিড়ের পোলাও খেতে পারেন। পোহা হজম করা সহজ, ক্যালোরি কম এবং এটি একটি ভাল প্রোবায়োটিক হিসাবে প্রমাণিত। এটি তৈরিতে কম তেল ব্যবহার করুন এবং আপনি আপনার পছন্দের কিছু শাকসবজি বা শুকনো ফল যোগ করতে পারেন।

৫) ডিম:-
সকালের নাস্তায় ডিম খাওয়ার অনেক উপায় রয়েছে। ডিম সেদ্ধ করে খেতে পারেন, ডিমের অমলেট বা ডিমের ভুর্জি বানিয়েও খাওয়া যায়। প্রোটিন সমৃদ্ধ ডিম দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং পেটের চর্বি কমাতেও সহায়ক। শুধু খেয়াল রাখবেন ডিম বানানোর সময় খুব বেশি তেল ব্যবহার করবেন না। ব্রাউন ব্রেড দিয়ে ডিম টোস্ট ও খেতে পারেন হালকা তেল দিয়ে।

Nilanjana Pande

Published by
Nilanjana Pande

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026