নিজের চোখ মারার ভিডিওতে পুরো ভারতকে চমকে দেওয়ার পরে মালায়ালম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়ার এই মুহূর্তে আবারো রয়েছেন খবরের শিরোনামে। তবে এবারে বিষয়টা একটু আলাদা। এবারে নাকি তিনি নিজের জন্য পত্রের সন্ধানে ব্যস্ত হয়ে পড়েছেন। সম্প্রতি তিনি নিজের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, যেখানে তাকে নিজের বিয়ের পাত্রকে খুঁজতে দেখা যাচ্ছে। অভিনেত্রী কিছুদিন আগেই নিজের ব্রাইডাল ফটোশুট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, যেগুলি বেশ জনপ্রিয় হয়েছে। এমনকি নিজেকে এতটা সুন্দরী দেখে অভিনেত্রী নিজেও চমকে গিয়েছেন বলা চলে।
এই ছবিতে অভিনেত্রী নিজেকে একটি গাঢ় লাল রঙের শাড়িতে সাজিয়েছেন। তার সঙ্গেই রয়েছে গজরা ডিজাইনের গয়না, যা অভিনেত্রীকে একেবারে একটি নতুন লুক দিয়েছে। এই ছবিতে তিনি নিজের প্রশংসায় পঞ্চমুখ। এই সমস্ত ছবি তার ভক্তদের মাঝেও হয়েছে ব্যাপক জনপ্রিয়। অভিনেত্রীর এই সমস্ত ছবি দেখে তার ভক্তরাও রীতিমতো চমকিত। বিশেষ ব্যাপারটি হলো, এই ছবি শেয়ার করার সময় দক্ষিণের এই অভিনেত্রী হিন্দিতে ক্যাপশন দিয়েছেন।
এই ছবি শেয়ারের সময় অভিনেত্রী ক্যাপশন দিলেন, ‘ বস এক দুলহা মিল যায়ে ‘। অর্থাৎ, যদি তিনি একজন বিয়ে করার মতো পাত্র পান তাহলেই তিনি বিয়ের পিঁড়িতে বসতে রাজি। ভক্তরাও তার এই সমস্ত ছবি দেখে ব্যাপক আগ্রহী। অনেকেই তাকে বিয়ে করার ইচ্ছেও প্রকাশ করেছেন কমেন্ট বক্সে। আবার অনেকে অভিনেত্রীর এই ব্রাইডাল লুকের প্রশংসা করেছেন। ভক্তরা অভিনেত্রীর এই ছবি দেখে যেনো চোখ ফেরাতেই পারছেন না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…